বিষয়বস্তুতে চলুন

গান ০৩২৬ তুমি নিত্যশুদ্ধ পরমারাধ্য

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৭:১৮, ১১ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"তুমি নিত্যশুদ্ধ পরমারাধ্য" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩২৬ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১১ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

(তুমি) নিত্যশুদ্ধ পরমারাধ্য 
(তুমি) আলোর সাগরে এনেছো বান
(তুমি) রঙে রূপে ভরে দিয়েছো ধরারে
উজ্জীবিত করেছো প্রাণ

পরশে তোমার নিখিল জেগেছে
জাগানো বিশ্ব প্রাণভরা
হরষে তোমার বিশ্ব মেতেছে
মাতানো নিখিল আলোঝরা
একই তুমি শত রূপে আসিয়াছো
শত ধারে করি জীবন দান

নীলাকাশে জ্বালিয়া রেখেছো 
অজস্র রঙে ভরা তারা
হতাশ জীবনে সুমুখে এসেছো 
সেজে সকলের ধ্রুবতারা
একই তুমি শত ভাবে আসিয়াছো
সবারে করাতে মুক্তিস্নান 

(Tumi) Nityashuddha paramárádhya
(Tumi) Álora ságare enecho ván
(Tumi) Rauṋe rúpe bhare diyecho dharáre
Ujjiivita karecho práń

Parashe tomár nikhil jegeche
Jágáno vishva práńbhará
Haraśe tomár vishva meteche
Mátáno nikhil álojhará
Eki tumi shata rúpe ásiyácho
Shata dháre kari jiivana dán

Niilákáshe jváliyá rekhecho
Ajasra rauṋe bhará tárá
Hatásh jiivane sumukhe esecho
Seje sakalera dhruvatárá
Eki tumi shata bháve ásiyácho
Sabáre karáte muktisnán

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩২৬ তুমি নিত্যশুদ্ধ পরমারাধ্য এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩২৫ সকল মনেতে স্থান করিয়াছো
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩২৬ তুমি নিত্যশুদ্ধ পরমারাধ্য


উত্তরসূরী
গান ০৩২৭ সৌম্য শান্ত চেতনানন্দ