বিষয়বস্তুতে চলুন

গান ০৩১৯ দূর নীলিমায় হাতছানি দেয়

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৬:২১, ১১ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"দূর নীলিমায় হাতছানি দেয়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩১৯ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৯ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

দূর নীলিমায় হাতছানি দেয়
সুদূরের কোন বন্ধু আমায়
বলে সে য়ে মোরে কেন আছো দূরে
এসো এসো মোর আঙিনায়

সাজায়ে রেখেছি তারাদের মালা
কত রঙে রূপে কত লীলাখেলা
আঁখি মেলে দেখো বদ্ধ ঘরেতে
আছো কত ক্লেশে কত যাতনায়

নূতনের ডাক সদা দিয়ে যায়
চির নূতনের শুধু গান গায়
কান পেতে শুনি বন্ধু আমায়
কত রাগিণীতে গান যে শোনায়

Dúr niilimáy hátcháni dey
Sudúrer kon bandhu ámáy
Bale se je more kena ácho dúre
Eso eso mor áuṋináy

Sájáye rekhechi táráder málá
Kata rauṋe rúpe kata liilákhelá
Áṋkhi mele dekho baddha gharete
Ácho kata kleshe kata játanáy

Nútaner d́ák sadá diye jáy
Cira nútaner shudhu gán gáy
Kán pete shuni bandhu ámáy
Kata ráginiite gán je shonáy

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩১৯ দূর নীলিমায় হাতছানি দেয় এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩১৮ রঙীন স্বপন মনের মতন
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩১৯ দূর নীলিমায় হাতছানি দেয়


উত্তরসূরী
গান ০৩২০ নন্দনবন মন্থন করি, চন্দনমধু আনিয়াছি