বিষয়বস্তুতে চলুন

গান ০২৯৬ প্রভু তোমার পরশ

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৭:৫৩, ৫ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"প্রভু তোমার পরশ" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৯৬ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৭ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

(প্রভু) তোমার পরশ 
(মোর চেতনায়) জোয়ার আনিয়া দিয়েছে 
তোমার হরষ বিশ্বভূবনে 
দ্যুলোকের দ্যুতি এনেছে

মহানভোনীলে যখন যেদিকে চাই
স্নিগ্ধ বাতাসে মনোমধুমাসে 
তুমি ছাড়া কিছু নাই
(আজ) যাহা চেয়েছিনু যাহা চাহি নাই 
সবাই তোমাতে মিলেছে

(আমি) হিয়ার গোপনে গহন কাননে 
যা কিছু ঢাকিয়া রেখেছিনু
তব অনুরাগে তব নব রাগে 
তাহাই বিশ্বে ঢেলে দিনু
(আজ) সব বিনিময়ে তোমারে পেয়েছি 
তোমারেই সার বুঝেছি

(Prabhu) Tomára parash
(Mor cetanáy) Joyár ániyá diyeche
Tomár haraś vishvabhuvane
Dyuloker dyuti eneche

Mahánabhoniile jakhan jedike cái
Snigdha vátáse manomadhumáse
Tumi cháŕá kichu nái
(Áj) Jáhá ceyechinu jáhá cáhi nái
Sabái tomáte mileche

(Ámi) Hiyára gopane gahana kánane
Já kichu d́hákiyá rekhechinu
Tava anuráge tava nava ráge
Táhái vishve d́hele dinu
(Áj) Sab vinimaye tomáre peyechi
Tomárei sár bujhechi

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৯৬ প্রভু তোমার পরশ এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৯৫ এসো এসো বন্ধু মম
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৯৬ প্রভু তোমার পরশ


উত্তরসূরী
গান ০২৯৭ তোমারই লীলার মাঝে অযুত রূপে সাজে