বিষয়বস্তুতে চলুন

গান ০২৯৫ এসো এসো বন্ধু মম

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৫:৩৯, ৫ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"এসো এসো বন্ধু মম" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৯৫ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৭ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

এসো এসো বন্ধু মম 
যুগ যুগ বর্ষ পরে 
কী করে ভুলিয়া ছিলে 
কেন ছিলে বলো মোরে

চলে গেছে কত তিথি 
সুরহারা কত গীতি
এত দিনে কৃপা হলো 
সুধাধারায় আশিস ঝরে

কত ঋতুর পরিক্রমা 
জীবনধারার ওঠা-নামা
কত কিছুর আনাগোনা 
ঘটে গেছে আমায় ঘিরে

Eso eso bandhu mama
Juga juga varśa pare
Kii kare bhuliyá chile
Kena chile balo more

Cale geche kata tithi
Sura hárá kata giiti
Eta dine krpá halo
Sudhádháráy áshis jhare

Kata rtur parikramá
Jiivandhárár ot́há námá
Kata kichur ánágoná
Ghat́e geche ámáy ghire

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৯৫ এসো এসো বন্ধু মম এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৯৪ তুমি এসেছিলে মনের কমলে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৯৫ এসো এসো বন্ধু মম


উত্তরসূরী
গান ০২৯৬ প্রভু তোমার পরশ