বিষয়বস্তুতে চলুন

গান ০২৮৯ আমার জীবনে তুমি এসেছিলে

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৪:৩৯, ৫ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"আমার জীবনে তুমি এসেছিলে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৮৯ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২২ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আমার জীবনে তুমি এসেছিলে 
নয়নে গো নয়নে 
ফুলের সুবাসে স্নিগ্ধ বাতাসে 
ধীরে ধীরে ফেলা চরণে
চরণে গো চরণে

(মোর) কিছুই ছিলো না তবু এসেছিলে 
শুষ্ক মরু-হিয়া সিক্ত করেছিলে
সকল সম্পদ উজাড়ি দিয়েছিলে 
অহেতুকী কৃপা বর্ষণে
বর্ষণে গো বর্ষণে

তোমারই সম্পদে মেতে অহঙ্কারে 
তোমারেই ফেলে দিয়েছিনু দূরে
(আজ) রিক্ততা মাঝে পুনঃ তুমি এলে 
অশ্রু ভেজা হিয়া স্মরণে
স্মরণে গো স্মরণে

Ámára jiivane tumi esechile
Nayane go nayane
Phulera suváse snigdha vátáse
Dhiire dhiire phelá carańe
Carańe go carańe

(Mor) Kichui chilo ná tabu esechile
Shuśka maru hiyá sikta karechile
Sakala sampada ujáŕi diyechile
Ahetukii krpá varśańe
Varśańe go varśańe

Tomári sampade mete ahauṋkáre
Tomárei phele diyechinu dúre
(Áj) Riktatá májhe punah tumi ele
Ashru bhejá hiyá smarańe
Smarańe go smarańe

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৮৯ আমার জীবনে তুমি এসেছিলে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৮৮ কত কাল পরে পেয়েছি তোমারে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৮৯ আমার জীবনে তুমি এসেছিলে


উত্তরসূরী
গান ০২৯০ তব চেতনায় সবাই জেগেছে