বিষয়বস্তুতে চলুন

গান ৩৫৬৭ আলোয় এলে ছায়ায় গেলে

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৮:৩৪, ২০ অক্টোবর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"আলোয় এলে ছায়ায় গেলে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ৩৫৬৭ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২ জুন ১৯৮৬ তারিখে ভারতের কলকাতার মধুকোরক ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আলোয় এলে ছায়ায় গেলে
আলো-ছায়ায় একি লীলা প্রভু তব
মরু হৃদয়ে শ্যামল করিলে
একি খেলা তুমি খেলে' চলো অভিনব

অজানা পথিক তুমি ইতিহাস কয়
ভাষার অতীত তুমি ভাবে পরিচয়
ভাব আর ভাবাতীত কাল আরে কালাতীত
স্পর্শবিন্দুতে কী মাধুরী নব নব

নিকটতম তুমি চির অজানা
দুধাস্যন্দ মানো না কোন মানা
কাছে আসো দূরে যাও অলক্ষ্যে দেখে' যাও
চির পুরাতন তুমি প্রাণের প্রীতি-আসব

Áloy ele cháyáy gele
Álo cháyáy eki liilá prabhu tava
Maru hrdaye shyámal karile
Eki khelá tumi khele calo abhinava

Ajáná pathik tumi itihás kay
Bháśár atiit tumi bháve paricay
Bháv ár bhávátiita kál ár kálátiita
Sparshavindute kii mádhurii nava nava

Nikat́atama tumi cira ajáná
Sudhásyandya máno ná kona máná
Káche áso dúre jáo alakśye dekhe jáo
Cira purátan tumi práńer priiti ásava

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ৩৫৬৭ আলোয় এলে ছায়ায় গেলে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ৩৫৬৬ তোমারই স্মরণে তোমারই মননে
প্রভাত সঙ্গীত
১৯৮৬
সঙ্গে: গান ৩৫৬৭ আলোয় এলে ছায়ায় গেলে


উত্তরসূরী
গান ৩৫৬৮ কুয়াশার কালো সরিয়ে আলো ঝরিয়ে