বিষয়বস্তুতে চলুন

গান ৩৫৬৩ এই নবারুণে নব জীবনে

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৬:৪৫, ২০ অক্টোবর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"এই নবারুণে নব জীবনে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ৩৫৬৩ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৩০ মে ১৯৮৬ তারিখে ভারতের কলকাতার মধুকোরক ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

এই নবারুণে নব জীবনে
আমি ভেসে' চুলেছি প্রভু তোমার পানে
আমার তার যে ছেঁড়া বীণা ছন্দহারা
মেতে রয়েছি তবু তোমার গানে

হেন গৌরবও নাই যাহা জগতে জানাই
শুক্তি মাঝে আমার মুক্তা না পাই
প্রভু তোমার ভাবে তোমার টানে
এক হয়ে গেছি আমি মনে প্রাণে

আমি ক্ষুদ্রাতিক্ষুদ্র অণুর অণু
তুমি স্বরাট্‌ জ্যোতিষ্ক বিরাট ভানুর ভানুর ভানু
তুমি ধ্যেয় আমার শ্রেয় অলকার
তুমি প্রীতি ঢেলে' চলো অকারণে

Ei naváruńe nava jiivane
Ámi bhese calechi prabhu tomár páne
Ámár tár je cheṋŕá viińá chandahárá
Mete rayechi tabu tomár gáne

Hena gaoravo nái jáhá jagate jánái
Shukti májhe ámár muktá ná pái
Prabhu tomár bháve tomár t́áne
Ek haye gechi ámi mane práńe

Ámi kśudrátikśudra ańura ańu
Tumi svarát́ jyotiśka virát́ bhánur bhánu
Tumi dhyeya ámár shreya alakár
Tumi priiti d́hele calo akárańe

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ৩৫৬৩ এই নবারুণে নব জীবনে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ৩৫৬২ তুকে ভাল্বো হামি নয়ন ভরে
প্রভাত সঙ্গীত
১৯৮৬
সঙ্গে: গান ৩৫৬৩ এই নবারুণে নব জীবনে


উত্তরসূরী
গান ৩৫৬৪ তোমারে চেয়েছি নামে রূপে রসে