বিষয়বস্তুতে চলুন

গান ০২০৬ মনের আঁখি সতত রাখি

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ২০:২০, ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (গানের কথা: simplify words)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"মনের আঁখি সতত রাখি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২০৬ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৫ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

মনের আঁখি সতত রাখি
জাগায়ে বন্ধু তোমারই গানে
সুরের স্রোতে দিবস-রাতে
তোমারে হেরি হিয়ার কোণে

প্রভাত সূর্য অরুণ আভায়
প্রাণ ভরে দেয় কানায় কানায়
সন্ধ্যা-রবির রঙীন ছবি
জীবিত করে নব চেতনায়

এ কী লীলাখেলা তব
নিত্য নূতন অনুভব
ভালবাসার দাগ এঁকে দেয়
আমারই মনে আমারই প্রাণে

তাই দ্যুলোকবাসী ভূলোকবাসী
বরণ করে তোমারে ধ্যানে

Manera áṋkhi satata rákhi
Jágáye bandhu tomári gáne
Surera srote divasa ráte
Tomáre heri hiyára końe

Prabháta súrja aruńa ábháy
Práń bhare dey kánáy kánáy
Sandhyá ravir rauṋiin chavi
Jiivita kare nava cetanáy

E kii liilákhelá tava
Nitya nútan anubhava
Bhálabásár dág eṋke dey
Ámári mane ámári práńe

Tái dyulokavásii bhúlokavásii
Barańa kare tomáre dhyáne

 
আমার মনের চোখ সর্বদা
তোমার গানে সজাগ রাখি।
সুরের স্রোতে দিন-রাত
আমি হৃদয়ের কোণে শুধু তোমাকেই দেখি।

প্রভাত সূর্য তার অরুণ আভায়
আমার প্রাণ কানায় কানায় ভরে দেয়।
সন্ধ্যার সূর্যের রঙীন ছবি
নতুন চেতনা দান করে।

এ তোমার কেমন লীলাখেলা?
এই নিত্য নতুন অনুভব
আমার মন ও প্রাণে
ভালোবাসার দাগ এঁকে দেয়।

তাই স্বর্গবাসী এবং মর্ত্যের মানুষ
সকলে ধ্যানের মাধ্যমে তোমাকে বরণ করে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • Listen to the song গান ০২০৬ মনের আঁখি সতত রাখি sung by Acarya Priyashivananda Avadhuta and chorus on Sarkarverse


পূর্বসূরী
গান ০২০৫ এসো গো সখা তোমারই আশে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২০৬ মনের আঁখি সতত রাখি


উত্তরসূরী
গান ০২০৭ তার মন যদি চায় সব কিছু হয়