বিষয়বস্তুতে চলুন

গান ০২০২ প্রথম জীবনের হারানো সুরের

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৪৯, ৩১ জুলাই ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)

"প্রথম জীবনের হারানো সুরের" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২০২ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৫ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

প্রথম জীবনের হারানো সুরের
গানগুলি আজও রয়েছে হিয়ায়
রঙে রূপে ভরা লাজ-শরমে ঘেরা
কেমনে এ গান গাইব সভায়

দরদী বঁধু ওগো
দরদী বঁধু ওগো লাজ সরায়ে নাও
মনের কুসুমেরে আজ ফুটিতে দাও
তোমারই লীলায় তোমারই মায়ায়
সবাই ফুটেছে গো মধুর শোভায়

মনের কুঁড়িগুলি পাতায় ঢাকা ছিলো
পাতার ফাঁকে ফাঁকে উঁকি যে দিতেছিলো
(আজ) লাজ ও ভয় ভুলে এগিয়ে যাই চলে
রূপের ধারা থেকে অরূপ সাধনায়

Prathama jiivaner háráno surer
Gánguli ájo rayeche hiyáy
Rauṋe rúpe bhará lája sharame gherá
Kemane e gán gáiba sabháy

Daradii baṋdhu ogo
Daradii baṋdhu ogo láj saráye náo
Manera kusumere áj phut́ite dáo
Tomári liiláy tomári máyáy
Sabái phut́eche go madhura shobháy

Manera kuṋŕiguli pátáy d́háká chilo
Pátár pháṋke pháṋke uṋki je ditechilo
(Áj) Láj o bhaya bhúle egiye jái cale
Rúpera dhárá theke arúpa sádhanáy

 

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২০২ প্রথম জীবনের হারানো সুরের এইখানে শুণুন
পূর্বসূরী
গান ২০১ চৈতী হাওয়ায় মন যারে চায়
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২০২ প্রথম জীবনের হারানো সুরের


উত্তরসূরী
গান ০২০৩ এসো গো বন্ধু মম ক্ষুদ্র এ হৃদয়ে