বিষয়বস্তুতে চলুন

গান ০১৯০ চম্পক বনে হারায়ে ফেলেছি

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৮:১৩, ৩১ জুলাই ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)

"চম্পক বনে হারায়ে ফেলেছি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৯০ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১০ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

চম্পক বনে হারায়ে ফেলেছি
আমার কবিতাখানি
সৌরভে হার মানি

ভিতরে না চাহি' বাহিরে চলেছি
শুণি নি তোমার বাণী

যত ছিলো ব্যথা মরমেতে গাঁথা
যত ছিলো কথা হারায়ে গেছে তা
কার সুরভিতে এ বিবর্ত্তন
বুঝেও বুঝিতে পারি নি

আমার কবিতা আমার গীতিকা
আমার নহে তা জানি

Campaka vane háráye phelechi
Ámár kavitákháni
Saorabhe hár máni

Bhitare ná cáhi báhire calechi
Shuńi ni tomár váńii

Jata chilo vyathá maramete gáṋthá
Jata chilo kathá háráye geche tá
Kár surabhite e vivarttan
Bujheo bujhite pári ni

Ámár kavitá ámár giitiká
Ámár nahe tá jáni

 

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৯০ চম্পক বনে হারায়ে ফেলেছি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৮৯ দুঃখের সাথী তুমি সুখের বন্ধু তুমি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০১৯০ চম্পক বনে হারায়ে ফেলেছি


উত্তরসূরী
গান ০১৯১ তুমি পুষ্পেতে মধু এনেছো