বিষয়বস্তুতে চলুন

গান ০১৬৯ এসেছিলে প্রভু ঘুম ভাঙাতে

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৭:১৬, ১৮ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (গানের রেকর্ডিং: সবার আপন তুমি সবার আপন)

"এসেছিলে প্রভু ঘুম ভাঙাতে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ১৬৯ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২৬ ডিসেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধুকর্ণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

এসেছিলে প্রভু ঘুম ভাঙ্গাতে
চেতনার পথে নিয়ে যেতে (আমায়)
তোমারে ভুলিয়া বিপথে চলেছি
পারিনি নিজেকে কাজে নিতে

কত দিন গেছে সন্ধ্যা হয়েছে
কত বিভাবরী কাঁদিয়া কেটেছে
চলিতে পারিনি পথ পাইনি গো
আপনি এসেছো নিতে সাথে (আজ)

সব যাতনার সব হতাশার
শেষ হলো তুমি এসে' যেতে

Esechile prabhu ghum bhaungáte
Cetanár pathe niye jete (ámáy)
Tomáre bhuliyá vipathe calechi
Párini nijeke káje nite

Kata din geche sandhyá hayeche
Kata vibhávarii káṋdiyá ket́eche
Calite párini path páini go
Ápani esecho nite sáthe (áj)

Sab játanár sab hatáshár
Sheś halo tumi ese jete

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৬৯ এসেছিলে প্রভু ঘুম ভাঙাতে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ১৬৮ অরুণে রাঙানো সব আশা‎
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ১৬৯ এসেছিলে প্রভু ঘুম ভাঙাতে


উত্তরসূরী
গান ১৭০ সবার আপন তুমি সবার আপন