বিষয়বস্তুতে চলুন

গান ০১৪৭ আলো ঝলমল মধুর নিশীথে

Sarkarverse থেকে

"আলো ঝলমল মধুর নিশীথে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৪৭ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ৩০ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আলো ঝলমল মধুর নিশীথে
তুমি এসেছিলে মোর মনে
তুমি এসেছিলে ক্ষণেকের তরে
মনের নিত্য মধুবনে
আসিয়াছিলে গো
ক্ষণেকের তরে তুমি আসিয়াছিলে গো
মনের মধুবনে আসিয়াছিলে গো

পুষ্পে পুষ্পে তব মধুরিমা
মহাসমুদ্রে তোমারই মহিমা
দূর নীলিমায় তোমারই গরিমা
ভেসে' যায় যত প্রাণে প্রাণে
ভাসিয়া যায় গো
পুষ্পের মধুরিমা ভাসিয়া যায় গো
নীলিমার গরিমা ভাসিয়া যায় গো
ভাসিয়া যায় গো
অণু পরমাণু মোর হলো যে বিভোর গো
প্রতি অঙ্গ লাগি' অঙ্গ কাঁদে যে মোর গো
প্রতি অণু পরমাণু বিভোর যে মোর গো

প্রাণের সকল ভাব ভেসে' যায় তার পানে
হিয়ার ছন্দ সব ছোটে যে তাহার টানে
ছুটিয়া যায় গো
হিয়ার ছন্দ সব ছুটিয়া যায় গো
প্রাণের সকল ভাব ভাসিয়া যায় গো
ভাসিয়া যায় গো

আলো ঝলমল মধুর নিশীথে
তুমি এসেছিলে মোর মনে
তুমি এসেছিলে জাগাইয়া দোলা
মনের নিত্য মধুবনে

Álo jhalamala madhura nishiithe
Tumi esechile mor mane
Tumi esechile kśańekera tare
Manera nitya madhuvane
Ásiyáchile go
Kśańekera tare tumi ásiyáchile go
Manera madhuvane ásiyáchile go

Puśpe puśpe tava madhurimá
Mahásamudre tomári mahimá
Dúr niilimáy tomári garimá
Bhese jáy jata práńe práńe
Bhásiyá jáy go
Puśpera madhurimá bhásiyá jáy go
Niilimára garimá bhásiyá jáy go
Bhásiyá jáy go
Ańu paramáńu mor halo je vibhor go
Prati auṋga lági auṋga káṋde je mor go
Prati ańu paramáńu vibhor je mor go

Práńer sakal bháv bhese jáy tár páne
Hiyára chanda sab chot́e je táhár táne
Chutiyá jáy go
Hiyára chanda sab chut́iyá jáy go
Práńera sakal bháv bhásiyá jáy go
Bhásiyá jáy go

Álo jhalamala madhura nishiithe
Tumi esechile mor mane
Tumi esechile jagáiyá dolá
Manera nitya madhuvane

আলো ঝলমল মধুর রাতে
তুমি এসেছিলে আমার মনে।
তুমি ক্ষণেকের জন্য হলেও এসেছিলে
আমার মনের নিত্যকালের মধুবনে।
তুমি এসেছিলে গো,
ক্ষণেকের জন্য তুমি এসেছিলে আমার মনের মধুবনে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৪৭ আলো ঝলমল মধুর নিশীথে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৪৬ অযুত ছন্দে এসেছিলে তুমি
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১৪৭ আলো ঝলমল মধুর নিশীথে


উত্তরসূরী
গান ০১৪৮ আলোর পারে আলোরই ঢেউ