বিষয়বস্তুতে চলুন

গান ০১৩৭ বেশী কিছু নাহি চাই

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৮:২১, ১২ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (গানের কথা: বাংলা)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"বেশী কিছু নাহি চাই" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৩৭ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২২ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

বেশী কিছু নাহি চাই (মোরা)
চাই একটু ভালবাসা ছোট্ট একটি বাসা
রোদে জলে হিমে মাথা গুঁজিবার ঠাঁই

জেনে-শুনে অনাদর হতাদর করিবো না তোমাকে
নিজে যেমন থাকিবো
তেমনি রাখিবো আমাদের এ গৃহকে
চাই মমতামদির শান্তির নীড়
এর বেশী চাহি নাই

ঝড়ে ঝঞ্ঝাতে অশনিনিপাতে
তুমি আশ্রয়দাতা
মমত্বে তুমি পিতা
(এই) অবারিত স্নেহ অনুপম গেহ
চিরদিন যেন পাই

Beshii kichu náhi cái (morá)
Cái ekt́u bhálabásá chot́t́a ekt́i básá
Rode jale hime máthá guṋjibár t́háṋi

Jene-shune anádar hatádar karibo ná tomáke
Nije jeman thákibo
Temani rákhibo ámáder e grhake
Cái mamatámadir shántir niiŕ
Er beshii cáhi nái

Jhaŕe jhaiṋjháte ashaninipáte
Tumi áshraydátá
Mamatve tumi pitá
(Ei) Avárita sneha anupam geha
Ciradin jena pái

আমরা বেশী কিছু চাই না,
শুধু একটু ভালোবাসা চাই, ছোট্ট একটি বাসা চাই,
যেখানে রোদ, জল, শীতে মাথা গোঁজার ঠাঁই হবে।

জেনে' শুণে' আমরা তোমাকে অবহেলা বা ঘৃণা করবো না।
আমরা যেমন থাকবো,
আমাদের এই ঘরকেও তেমনই রাখবো।
শুধু মমতাময় শান্তির নীড় চাই,
এর বেশী আর কিছু চাই না।

ঝড়-ঝঞ্ঝায়, বজ্রপাতে
তুমি আমাদের আশ্রয়দাতা,
তুমি আমাদের পিতার মতো স্নেহময়।
এই অবারিত স্নেহ, এই অনুপম আশ্রয়
আমরা চিরদিন যেন পাই।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৩৭ বেশী কিছু নাহি চাই এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৩৬ আজকের এই শিশুতরু
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১৩৭ বেশী কিছু নাহি চাই


উত্তরসূরী
গান ০১৩৮ আমি যেদিকে তাকাই হেরি ও রূপ কেবল