বিষয়বস্তুতে চলুন

গান ০১৩৬ আজকের এই শিশুতরু

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৭:৩১, ১২ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (গানের কথা: +)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"আজকের এই শিশুতরু" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৩৬ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২২ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আজকের এই শিশুতরু
ফলে ফুলে পত্রপুঞ্জে
ঢেকে' দেবে তপ্ত মরু

জলসিঞ্চনে মমতার ডাকে
আমরা সবাই বাঁচাবো তোমাকে
জলে ঝড়ে রোগে সব উপসর্গে
তব সাথে মোরা আছি তরু

ঊষর ধূসর ঢাকা পড়ে' যাক
মরুতৃষ্ণিকা লীন হয়ে' যাক
শ্যামলে কোমলে ছেয়ে' যাক সব
বিশ্বের যত আছে মরু

Ájker ei shishutaru
Phale phule patrapuiṋje
D́heke debe tapta maru

Jalasiṋcane mamatár d́áke
Ámrá sabái báṋcábo tomáke
Jale jhaŕe roge sab upasarge
Tava sáthe morá áchi taru

Úśar dhúsar d́háká paŕe ják
Marutrśńiká liin haye ják
Shyámale komale cheye ják sab
Vishver jata áche maru

আজকের এই ছোট্ট চারাগাছ
একদিন ফলে, ফুলে আর পাতায় ভরে'
তপ্ত মরুভূমিকে ঢেকে' দেবে।

জলসিঞ্চনে আর মমতার ডাকে
আমরা সবাই তোমাকে বাঁচাবো।
জল, ঝড়, রোগ আর সকল দুর্যোগে,
ছোট গাছ, আমরা তোমার সাথে আছি।

ঊষর ধূসরতা দূর হোক,
মরুভূমির তৃষ্ণা মিলিয়ে যাক,
শ্যামলতা আর কোমলতায় সবকিছু ভরে' উঠুক
বিশ্বের যত মরুভূমি আছে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৩৬ আজকের এই শিশুতরু এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৩৫ জন্মদিনে এই শুভ ক্ষণে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১৩৬ আজকের এই শিশুতরু


উত্তরসূরী
গান ০১৩৭ বেশী কিছু নাহি চাই