বিষয়বস্তুতে চলুন

গান ০১৩৪ জনম লগনে

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:০৫, ৮ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (গান)

"জনম লগনে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৩৪ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২১ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

জনম লগনে (তব)
প্রভাতের আলো
নব রূপে এলো নব আশ্বাসে
সকল চাওয়ার সকল পাওয়ার
পূর্ণতা এলো স্মিত নীলাকাশে

আজ পাখীরা কী কথা কয়
ফুলে ফলে গাছ নত হয়ে' রয়
আজ মন্দ্রিত বনে মধুর পবনে
সবাই নাচিছে নব উল্লাসে

আজ হাসিতে খুশীতে গীতে তৃপ্তিতে
পূর্ণতা এলো নূতন বাতাসে

Janama lagane (tava)
Prabháter álo
Nava rúpe elo nava áshváse
Sakal cáoyár sakal páoyár
Púrńatá elo smita niilákáshe

Áj pákhiirá kii kathá kay
Phule phale gách nata haye ray
Áj mandrita vane madhura pavane
Sabái náciche nava ulláse

Áj hásite khushiite giite trptite
Púrńatá elo nútan vátáse

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৩৪ জনম লগনে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৩৩ তব শুভ জন্মদিনে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১৩৪ জনম লগনে


উত্তরসূরী
গান ০১৩৫ জন্মদিনে এই শুভ ক্ষণে