বিষয়বস্তুতে চলুন

গান ০১২৯ সুরের ধারা এগিয়ে চলে

Sarkarverse থেকে
Abhidevananda (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৩৮, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (Text replacement - "! style="width:30%;"|গদ্যরূপ" to "! গদ্যরূপ")

"সুরের ধারা এগিয়ে চলে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১২৯ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৯ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

সুরের ধারা এগিয়ে চলে
প্রাণের ধারার সাথে (চলে)
ঝড়-ঝঞ্ঝা-বজ্র স্নেহ
ভালবাসা মধুর গেহ
সবাই আছে সুরে বাঁধা
আছে সুরে মেতে

নব বর্ষের নূতন আলো
তোমার সুরে সুর মেলালো
কোন কিছুই বেসুরো নয়
লীলার এই জগতে

জানি বন্ধু কাছেই আছো
সুখ-দুঃখের ভার নিয়েছো
কবে তোমার কথা ভেবে' ভেবে'
ভাসবো তোমার স্রোতে
নব বর্ষের এই প্রভাতে তোমার হাসিতে

Surer dhárá egiye cale
Práńer dhárár sáthe (cale)
Jhaŕ jhaiṋjhá vajra sneha
Bhálabásá madhur geha
Sabái áche sure báṋdhá
Áche sure mete

Nava varśer nútan álo
Tomár sure sur melálo
Kona kichui besuro nay
Liilár ei jagate

Jáni bandhu káchei ácho
Sukh duhkher bhár niyecho
Kabe tomár kathá bheve bheve
Bhásbo tomár srote
Nava varśer ei prabháte tomár hásite

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১২৯ সুরের ধারা এগিয়ে চলে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১২৮ বৎসর নব বৎসর তুমি
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১২৯ সুরের ধারা এগিয়ে চলে


উত্তরসূরী
গান ০১৩০ সোণালী ভোর জীবনে মোর