বিষয়বস্তুতে চলুন

গান ০০২০ দূর আকাশের তারা ওগো

Sarkarverse থেকে
Abhidevananda (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৩৫, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>")
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"দূর আকাশের তারা ওগো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০২০ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২৫ সেপ্টেম্বর ১৯৮২ তারিখে দেওঘরে মধুমণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

দূর আকাশের তারা ওগো
তোমায় আমি জানি না
জানি না জানি না জানি না

ধীরে এসে' পাশে বসো
নিজেকে গোপন কোরো না
কোরো না কোরো না কোরো না

অনেক দিনের অনেক ব্যথা
জমে' আছে অনেক কথা
উজাড় করে' বলবো তোমায়
বধির হয়ে থেকো না
থেকো না থেকো না থেকো না

সবার আপন সবার প্রিয়
সকলের আদরণীয়
সবাই তোমায় চাইছে কাছে
দূরের বাঁধন রেখো না
রেখো না রেখো না রেখো না

জ্ঞানীরা সব যাহাই বলুন
শাস্ত্র ব্যাখ্যা যাহাই করুন
আমি তোমার তুমি আমার
অন্য কথা মানি না
মানি না মানি না মানি না

Dúr ákásher tárá ogo
Tomáy ámi jáni ná
Jáni ná jáni ná jáni ná

Dhiire ese páshe baso
Nijeke gopan koro ná
Koro ná koro ná koro ná

Anek diner anek vyathá
Jame áche anek kathá
Ujáŕ kare balbo tomáy
Badhir haye theko ná
Theko ná theko ná theko ná

Sabár ápan sabár priya
Sakaler ádarańiiya
Sabái tomáy cáiche káche
Dúrer báṋdhan rekho ná
Rekho ná rekho ná rekho ná

Jiṋániirá sab jáhái balun
Shástra vyákhyá jáhái karun
Ámi tomár tumi ámár
Anya kathá máni ná
Máni ná máni ná máni ná

ওগো দূর আকাশের তারা
আমি তোমায় জানি না।
জানি না, জানি না, জানি না।

তুমি ধীরে এসে' পাশে বসো
নিজেকে গোপন কোরো না।
কোরো না, কোরো না, কোরো না।

অনেক দিনের অনেক ব্যথা
অনেক কথা জমে আছে
তোমায় উজাড় করে বলবো
তুমি বধির হয়ে থেকো না,
থেকো না, থেকো না, থেকো না।

তুমি সবার প্রিয়, সবার আপন
তুমি সকলের আদরণীয়।
সবাই তোমায় কাছে চাইছে।
দূরের বাঁধন রেখো না।
রেখো না, রেখো না, রেখো না।

জ্ঞানীরা সব যাই বলুন
যে ভাবেই শাস্ত্র ব্যাখ্যা করুন
আমি তোমার, তুমি আমার,
আমি অন্য আর কথা মানি না
মানি না, মানি না, মানি না।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০২০ দূর আকাশের তারা ওগো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০১৯ নবীন প্রাতে এই অরুণ আলোতে‎‎
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০২০ দূর আকাশের তারা ওগো


উত্তরসূরী
গান ০০২১ তুমি আলোঝলমল পূর্ণিমাদীপ