বিষয়বস্তুতে চলুন

গান ০০২৪ হঠাৎ এলে হঠাৎ গেলে

Sarkarverse থেকে
Abhidevananda (আলোচনা | অবদান) কর্তৃক ১২:০৭, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>")

"হঠাৎ এলে হঠাৎ গেলে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০২৪ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২৭ সেপ্টেম্বর ১৯৮২ তারিখে দেওঘরে মধুমণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

(বন্ধু হে) হঠাৎ এলে হঠাৎ গেলে
গহন রাতের মাঝে
এসে বললে হেসে' ব্যস্ত কাজে
এখন আমি যাই যাই যাই

অনেকে চায় অনেক কিছু
দিতে তো হয় কিছু কিছু
কর্মরত দেওয়া-নেওয়ায়
তাই যে সময় নাই নাই নাই

ধরণীর অনেক কোণে
অনেকে চায় সঙ্গোপনে
তাদের কাছেও হয় যে যেতে
সমায় কোথা পাই পাই পাই

চায় না যারা কোনো কিছুই
তারা যে চায় সকল কিছুই
তাদের ডাকে দিই যে সাড়া
তাদের আমি চাই চাই চাই

(Bandhu he) Hat́háta ele hat́háta gele
Gahan ráter májhe
Ese balle hese vyasta káje
Ekhan ámi jái jái jái

Aneke cáy anek kichu
Dite to hay kichu kichu
Karmarata deoyá neoyáy
Tái je samay nái nái nái

Dharańiir anek końe
Aneke cáy sauṋgopane
Táder kácheo hay je jete
Samay kothá pái pái pái

Cáy ná járá kono kichui
Tárá je cáy sakala kichui
Táder d́áke dii je sáŕá
Táder ámi cái cái cái

হে বন্ধু, তুমি হঠাৎ এলে, হঠাৎ গেলে
গভীর (গহন) রাতের মাঝে
এসে হেসে বললে যে তুমি ব্যস্ত কাজে
এখন যাই, যাই যাই।

অনেকে অনেক কিছু চায়
কিছু কিছু তো দিতে হয়
দেওয়া নেওয়ায় কর্মরত
তাই যে সময় নাই, নাই, নাই।

পৃথিবীর (ধরণীর) অনেক কোণে
অনেকে খুব গোপনে চায়
তাদের কাছেও যেতে হয় যে,
তাই সময় কোথায় পাই, পাই, পাই?

যারা কোনো কিছুই চায় না
তারা যে সকল কিছুই চায়
তাদের ডাকে সাড়া দিই যে
আমি তাদের চাই, চাই, চাই।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০২৪ হঠাৎ এলে হঠাৎ গেলে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০২৩ নূতনের আলোক ওগো
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০২৪ হঠাৎ এলে হঠাৎ গেলে


উত্তরসূরী
গান ০০২৫ দুনিয়াবালোঁ তাক্‌তে রহো