বিষয়বস্তুতে চলুন

গান ০১০০ কমলানেবুর বর্ণে গন্ধে

Sarkarverse থেকে

"কমলানেবুর বর্ণে গন্ধে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১০০ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১০ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি গদ্যরূপ[]

কমলানেবুর বর্ণে গন্ধে
নূতন ছন্দে এসেছো (আজ)
হিমানীর মাঝে ঝঞ্ঝা জাগায়ে
মেরুশীতলতা এনেছো (তুমি)

অবসর আর নাহিক তোমার
শিহরণ আনো অমেয় অপার
তুহিনের গানে কম্পন এনে'
লীলাখেলা করে' চলেছো (তুমি)

শোভাঞ্জনেতে ফুল ধরিয়াছে
বদরীতরুরা ফলে ভরে' গেছে
হিমনিদ্রায় যারা শুয়ে আছে (আজ)
তাদের কথা কি ভেবেছো (তুমি)

(এই) শীতের নিশীথে নীরবে নিভৃতে
লোকাতীত ভাবে মেতেছো (তুমি)

Kamalánebur varńe gandhe
Nútan chande esecho (áj)
Himániir májhe jhaiṋjhá jágáye
Merushiitalatá enecho (tumi)

Avasar ár náhika tomár
Shiharań áno ameya apár
Tuhiner gáne kampana ene
Liilákhelá kare calecho (tumi)

Shobháiṋjanete phul dhariyáche
Badariitarurá phale bhare geche
Himanidráy járá shuye áche (áj)
Táder kathá ki bhevecho (tumi)

(Ei) Shiiter nishiithe niirave nibhrte
Lokátiita bháve metecho (tumi)

কমলানেবুর রঙে আর গন্ধে
তুমি আজ নতুন ছন্দে এসেছো।
তুষারের মধ্যে ঝড় তুলে'
তুমি মেরুর শীতলতা এনেছো।

তোমার আর অবসর নেই,
তুমি অপার বিস্ময় আর শিহরণ আনো।
তুষারের গানে কম্পন তুলে'
তুমি লীলাখেলা করে' চলেছো।

শোভাঞ্জন গাছে ফুল ধরেছে,
বদরীতরুরা ফলে ভরে' গেছে,
যারা আজ হিমনিদ্রায় শুয়ে আছে,
তাদের কথা কি তুমি ভেবেছো?

এই শীতের রাতে, নীরব নিভৃতে,
তুমি লোকাতীত ভাবে মেতে উঠেছো।

তথ্যসূত্র

  1. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১০০ কমলানেবুর বর্ণে গন্ধে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৯৯ ভাবি নিকো আসবে তুমি শীতের রাতে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১০০ কমলানেবুর বর্ণে গন্ধে


উত্তরসূরী
গান ০১০১ শীতের শেষেতে নব পাতা আসে