গান ০৩০০ আলোরই দেশেতে জেগেছি আমি গো

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১০:২৩, ৬ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)

"আলোরই দেশেতে জেগেছি আমি গো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩০০ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৮ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আলোরই দেশেতে জেগেছি আমি গো
তমসারই পারে গান গেয়ে যাই
নিকষ কালো ঘুমে যারা আছে শুয়ে
তাদেরই লাগিয়া ডাক দিয়ে যাই

ওঠো গো ভাই ওঠো আলোর পানে চলো
আঁধারকালো নিশা আলোয় ভরে তোলো
তোমার মুখ পানে ব্যাকুল নয়নে
আর্ত মানবতা চাহিছে সদাই

(এগিয়ে চলাই) প্রাণের ধর্ম
আর্তে বাঁচানো নীতির মর্ম
যে কাল চলে গেছে সে আর আসিবে না
যে কাল হাতে আছে কাজেতে লাগাই

Álori deshete jegechi ámi go
Tamasári páre gán geye jái
Nikaśa kálo ghume járá áche shuye
Táderi lágiyá d́ák diye jái

Ot́ho go bhái ot́ho álor páne calo
Áṋdhárkálo nishá áloy bhare tolo
Tomár mukha páne vyákula nayane
Árta mánavatá cáhiche sadái

(Egiye calái) Práńera dharma
Árte báṋcáno niitira marma
Je kál cale geche se ár ásibe ná
Je kál háte áche kájete lágái

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩০০ আলোরই দেশেতে জেগেছি আমি গো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৯৯ তোমাকেই ভালবাসিয়াছি, তোমাকেই সার জেনেছি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩০০ আলোরই দেশেতে জেগেছি আমি গো


উত্তরসূরী
গান ০৩০১ আসবে বলে গেছো যে চলে