গান ০২৭৬ জ্যোতির ছটায় ভাসিয়ে দিলো

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৫:৪৭, ৩১ অক্টোবর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)

"জ্যোতির ছটায় ভাসিয়ে দিল" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৭৬ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৮ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের রাঁচীর মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

জ্যোতির ছটায় ভাসিয়ে দিলো (সে যে)
বিশ্বভূবন রাঙিয়ে দিয়ে 
প্রাণের আলোয় ভরিয়ে দিলো

বলে কেউ তো আমার পর নাই 
সবাইকে সাথে নিতে চাই
আমি শুধু মৃদু হেসে শুধু ভালবেসে 
অসীমের পানে নেচে যাই (আমি)
(সে যে) সবার চিত্ত জিনিয়া নিলো

সবার মনের মর্মবেদনা
বুঝে সে যে সান্ত্বনা দিলো

আলোর সাগর তোলপাড় করে 
সবাকার হিয়া মাতিয়ে দিলো

Jyotir chat́áy bhásiye dilo (se je)
Vishvabhúvan ráuṋiye diye
Práńer áloy bhariye dilo

Bale keu to ámár par nái
Sabáike sáthe nite cái
Ámi shudhu mrdu hese shudhu bhálabese
Asiimer páne nece jái (ámi)
(Se je) Sabár citta jiniyá nilo

Sabár maner marmavedaná
Bujhe se je sántvaná dilo

Álor ságar tolpáŕ kare
Sabákár hiyá mátiye dilo

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৭৬ জ্যোতির ছটায় ভাসিয়ে দিলো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৭৫ বন্ধু আমার এসো গো প্রাণে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৭৬ জ্যোতির ছটায় ভাসিয়ে দিল


উত্তরসূরী
গান ০২৭৭ শুধু তোমাকেই আমি ভালোবাসিয়াছি