গান ০২৩৫ ভ্রমর কাছে এসে আমার চারপাশে

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:৫৭, ১১ অক্টোবর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)

"ভ্রমর কাছে এসে আমার চারপাশে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৩৫ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৮ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

ভ্রমর কাছে এসে আমার চারপাশে
গুনগুনিয়ে এ কথা গেছে বলে
তুমি আছো বসে মোর ডাকার আশে
তোমায় আমি কেন গেছি গো ভুলে

কেহই জীবনে চেতনে আনমনে
তোমায় ভুলে যেতে পারে না কভু
শয়নে স্বপনে নিঁদে জাগরণে
সবার সঙ্গে আছো গো প্রভু
তাকাতে নাহি জানি ত্রুটি যে নাহি মানি
জেনেও নাহি জানি ভাসি অকূলে

দিন আসে যায় ফিরে নাহি চায়
কোথা চলে যায় নাহি জানি
সঙ্গে নিয়ে যায় কোথায় ব্যথায়
ভরা মমতার যত বাণী
মর্মে ধরা দাও মননে শোণাও
তুমিই থেকে যাও সব গেলে

Bhramar káche ese ámár cáripáshe
Gunguniye e kathá geche bale
Tumi ácho base mor d́ákár áshe
Tomáy ámi kena gechi go bhúle

Kehai jiivane cetane ánmane
Tomáy bhule jete páre ná kabhu
Shayane svapane niṋde jágarańe
Sabár sauṋge ácho go prabhu
Tákáte náhi jáni trut́i je náhi máni
Jeneo náhi jáni bhási akúle

Din áse jáy phire náhi cáy
Kothá cale jáy náhi jáni
Sauńge niye jáy kotháy vyatháya
Bhará mamatáy jata váńii
Marme dhará dáo manane shońáo
Tumii theke jáo sab gele

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • Listen to the song গান ০২৩৫ ভ্রমর কাছে এসে আমার চারপাশে sung by অজানা শিল্পী on Sarkarverse


পূর্বসূরী
গান ০২৩৪ তব দরশন আশে র'য়েছি পথের পাশে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৩৫ ভ্রমর কাছে এসে আমার চারপাশে


উত্তরসূরী
গান ০২৩৬ ঘুমঘোরে দেখেছি গো