গান ০২১৪ আঁখিতে ছিলো জল মমতা ছলছল

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:৪৫, ৩১ জুলাই ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)

"আঁখিতে ছিলো জল মমতা ছলছল" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২১৪ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৯ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আঁখিতে ছিলো জল মমতা ছলছল
সে যবে গিয়েছিলো দূর বিদেশে
চাহিয়া মোর পানে
চাহিয়া মোর পানে কী যেন গোপনে
কয়েছিলো মোরে বঁধুয়া শেষে

বলো গো বলো গো
বলো গো বলো গো তোমরা বলো গো
সে কি ভুলে গেলো সকল কথা

এলো না এলো না
এলো না এলো না কথা বলিলো না
সে কি ভুলিলো মোর মর্মব্যথা

ভুলিতে নারি আমি তাহারই স্মৃতিখানি
সে স্মৃতি আজও দোলা দেয় মানসে
ভাবিবো না ভাবি
ভাবিবো না ভাবি বেশী করে ভাবি
কী ফুলডোরে মোরে বাঁধিলো যে সে

Áṋkhite chilo jal mamatá chalachal
Se jabe giyechilo dúr videshe
Cáhiyá mor páne
Cáhiyá mor páne kii jena gopane
Kayechilo more baṋdhuyá sheśe

Balo go balo go
Balo go balo go tomrá balo go
Se ki bhule gelo sakal kathá

Elo ná elo ná
Elo ná elo ná kathá balilo ná
Se ki bhulilo mor marmavyathá

Bhulite nári ámi táhári smrtikháni
Se smrti ájo dolá dey mánase
Bhávibo ná bhávi
Bhávibo ná bhávi beshii kare bhávi
Kii phulad́ore more báṋdhilo je se

 

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২১৪ আঁখিতে ছিলো জল মমতা ছলছল এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২১৩ এসো এসো বন্ধু এসো
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২১৪ আঁখিতে ছিলো জল মমতা ছলছল


উত্তরসূরী
গান ০২১৪ তব আসা পথে কাণ পেতে পেতে