বিষয়বস্তুতে চলুন

গান ০২১২ নীরব রাতে তোমারই সাথে

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:৩৬, ৩১ জুলাই ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)

"নীরব রাতে তোমারই সাথে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২১২ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৮ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

নীরব রাতে তোমারই সাথে
না-বলা কথা অনেক রয়ে গেছে

কেন গো গুলবাগে
কেন গো গুলবাগে হাজার কাঁটা থাকে
কেন গো নির্ঝর রুক্ষ পথ বাছে

কমল গন্ধে ভরা মলিন জলে ফোটে
হাসিতে ভরা ধরা আঁধার পথে ছোটে
স্নেহ-মমতাভরা
স্নেহ-মমতাভরা রঙীন খোয়াবে ঘেরা
কেন গো সৃষ্টিতে কালের ছায়া নাচে

কেন গো অহমিকা
কেন গো অহমিকা কেন গো অস্মিতা
লুটায়ে পড়ে তব চরনধূলি নীচে

Niirava ráte tomári sáthe
Ná balá kathá anek raye geche

Kena go gulbáge
Kena go gulbáge hajára káṋt́á tháke
Kena go nirjhara rukśa patha báche

Kamal gandhe bhará malin jale phot́e
Hásite bhará dhará áṋdhár pathe chot́e
Sneha mamatábhará
Sneha mamatábhará rauṋiin khoyábe gherá
Kena go srśt́ite káler cháyá náce

Kena go ahamiká
Kena go ahamiká kena go asmitá
Lut́áye paŕe tava carańadhúli niice

 

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২১২ নীরব রাতে তোমারই সাথে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২১১ দিন আসে আর দিন চলে যায়
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২১২ নীরব রাতে তোমারই সাথে


উত্তরসূরী
গান ০২১৩ এসো এসো বন্ধু এসো