"বল দাও মোরে বল দাও" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ১৫০ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ৩ ডিসেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

বল দাও মোরে বল দাও
সব বন্ধন ছিঁড়ে' দিতে চাই
সুর দাও আরও সুর দাও
সদা যেন তব গান গাই

পাওয়া-না-পাওয়ার আশা-নিরাশায়
মনকে কখনো যেন না জড়াই
(এই) মহাস্পন্দন মাঝে
একটুকু নাড়া দিয়ে
যেন যাই মিশে' তোমারই কাজে
মিশিয়া যাই গো
একটুকু নাড়া দিয়ে মিশিয়া যেতে চাই
তোমারই কাজেতে আমি মিশিয়া যেতে চাই
একটুকু নাড়া দিয়ে
যেন যাই মিশে' তোমারই কাজে

এই গতানুগতিকতায়
মন থেমে' যেতে নাহি চায়
দেখে' নিতে চায় সুরের সুধায়
বসুধায় শতেক ধারায়
দেখে' যে নিতে চায়
সুরের সুধায় সে যে দেখে' যে নিতে চায়
এই বসুধায় সে যে দেখে' যে নিতে চায়
শতেক ধারায় সে যে দেখে' যে নিতে চায়
দেখে' নিতে চায় সুরের সুধায়
বসুধায় শতেক ধারায়

বল দাও মোরে বল দাও
সব সংস্কার ভেঙ্গে' দিতে চাই
সুর দাও আরও সুর দাও
সদা যেন তব গান গাই
বল দাও মোরে বল দাও
সুর দাও আরও সুর দাও

Bal dáo more bal dáo
Sab bandhan chiṋŕe dite cái
Sur dáo áro sur dáo
Sadá jena tava gán gái

Páoyá ná páoyár áshá nirásháy
Manke kakhano jena ná jaŕái
(Ei) Maháspandana májhe
Ekt́uku náŕá diye
Jena jái mishe tomári káje
Mishiyá jái go
Ekt́uku náŕá diye mishiyá jete cái
Tomári kájete ámi mishiyá jete cái
Ekt́uku náŕá diye
Jena jái mishe tomári káje

Ei gatánugatikatáy
Man theme jete náhi cáy
Dekhe nite cáy surera sudháy
Vasudháy shateka dháráy
Dekhe je nite cáy
Surera sudháy se je dekhe je nite cáy
Ei vasudháy se je dekhe je nite cáy
Shateka dháráy se je dekhe je nite cáy
Dekhe nite cáy surera sudháy
Vasudháy shateka dháráy

Bal dáo more bal dáo
Sab saḿskár bheuṋge dite cái
Sur dáo áro sur dáo
Sadá jena tava gán gái
Bal dáo more bal dáo
Sur dáo áro sur dáo

বল দাও আমাকে বল দাও
আমি সব বন্ধন ছিঁড়ে' দিতে চাই
সুর দাও আরও সুর দাও
সর্বদা যেন তোমার গাই।

পাওয়া আর না পাওয়ার আশা ও নিরাশায়
আমি যেন কখনো আমার মনকে না জড়াই।
এই বিশাল স্পন্দনের মাঝে সামান্য একটু আলোড়ন তুলে'
যেন আমি তোমার কাজে মিশে' যেতে পারি।
মিশে' যাই গো,
একটু আলোড়ন তুলে' আমি মিশে' যেতে চাই।
তোমারই কাজে আমি মিশে' যেতে চাই।
সামান্য একটু নাড়া দিয়ে
যেন আমি তোমার কাজে মিশে' যাই।

এই গতানুগতিক জীবনযাত্রায়
আমার মন থেমে' যেতে' চায় না।
সুরের সুধায় দেখে' নিতে চায়।
বসুধায় শত ধারায়
দেখে' নিতে চায়
সুরের সুধায় সে দেখে' যে নিতে' চায়
এই বসুধায় সে যে দেখে' নিতে চায়
শত ধারায় সে দেখে' নিতে চায়।
সুরের সুধায় দেখে' নিতে চায়
বসুধায় শতেক ধারায়।

বল দাও আমাকে বল দাও
আমি সব সংস্কার ছিঁড়ে' দিতে চাই।
সুর দাও আরও সুর দাও
সদা যেন তব গান গাই
বল দাও আমাকে বল দাও
সুর দাও আরও সুর দাও।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৫০ বল দাও মোরে বল দাও এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৪৯ মধুর স্বপনে মনেরই গহনে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ১৫০ বল দাও মোরে বল দাও


উত্তরসূরী
গান ০১৫১ এসেছিলে তুমি প্রভু