গান ০১৪৩ আহা কী শুণিলাম

"আহা কী শুণিলাম" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৪৩ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২৭ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আহা কী শুণিলাম
আহা কী শুণিলাম মধুক্ষরা নাম
বিনা মূল্যে আমার বিকালো জীবন

(নাম) কেমনে পশিলো কর্ণে
কেমনে ছোঁয়া দিলো মর্মে
নামেরই ছন্দে মধুরানন্দে
উদ্বেল ধরা নিলো তারই শরণ

নামেরই দোলাতে দুলিতে দুলিতে
তার স্রোতে আমি যাই ভেসে' ভেসে'
নামেরই আলোতে হাসিতে হাসিতে
তার সনে আমি থাকি মিলেমিশে
মিশিয়া থাকি গো
তাহারই সঙ্গে আমি মিশিয়া থাকি গো
নামেরই আলোতে হাসিতে হাসিতে
তার সনে থাকি মিশি'

আমি তাহারই আলোর অরুণ রাগেতে
রঙে রঙে তারে রাঙাইবো
তার মধুর নামটি মধুর ভাবেতে
সকল বিশ্বে ছড়াইবো
ছড়ায়ে' দেবো গো
মধুর নাম মধুর ভাবে
ছড়ায়ে' দেবো গো
তার মধুর নামটি মধুর ভাবেতে
সকল বিশ্বে ছড়াইবো

আহা কী শুণিলাম প্রাণভরা নাম
বিনা মূল্যে আমার বিকালো জীবন
আহা কী শুণিলাম

Áhá kii shunilám
Áhá kii shunilám madhukśará nám
Biná múlye ámár vikálo jiivan

(Nám) Kemane pashilo karńe
Kemane choṋyá dilo marme
Námeri chande madhuránande
Udvela dhará nilo tári sharań

Námeri doláte dulite dulite
Tár srote ámi jái bhese bhese
Námeri álote hásite hásite
Tár sane ámi tháki milemishe
Mishiyá tháki go
Táhári sauṋge ámi mishiyá tháki go
Námeri álote hásite hásite
Tár sane tháki mishi

Ámi táhári álora aruńa rágete
Rauṋe rauṋe táre ráuṋáibo
Tár madhura námt́i madhura bhávete
Sakala vishve chaŕáibo
Chaŕáye debo go
Madhur nám madhur bháve
Chaŕáye debo go
Tár madhura námt́i madhura bhávete
Sakala vishve chaŕáibo

Áhá kii shunilám práńbhará nám
Biná múlye ámár vikálo jiivan
Áhá ki shunilám

আহা, কী শুণলাম!
আহা, কী শুণলাম সেই মধুক্ষরা নাম!
আমার জীবন বিনা মূল্যেই যেন বিকিয়ে গেলো।

সেই নাম কেমন করে আমার কাণে প্রবেশ করলো,
কেমন করে আমার মর্মে ছোঁয়া দিলো।
নামেরই ছন্দে এক মধুর আনন্দে
পৃথিবী উদ্বেলিত হয়ে' তাঁর শরণ নিলো।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৪৩ আহা কী শুণিলাম এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৪২ আকাশে সাগরে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১৪৩ আहा কি শুনিলাম


উত্তরসূরী
গান ০১৪৪ এসো ধীরে ধীরে চরণ ফেলে