গান ০১২৭ এক নূতনের সুর আজি বাজলো বাজলো

"এক নূতনের সুর আজি বাজলো বাজলো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১২৭ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৯ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

এক নূতনের সুর আজি বাজলো বাজলো
ফুলে ফুলে দোলা দিয়ে
ধরিত্রী নব সাজে সাজলো সাজলো
সব ক্লেশ-ব্যথা দিলো ভুলিয়ে'

আজ সুমুখে চলার পথে নেই কোন বাধা
কণ্ঠভরা গান একই সুরে সাধা
আজ ভেদ ভুলে' মিলেমিশে' এগিয়ে চলো হেসে'
সবাইকে সঙ্গে নিয়ে (চলো)

নৃত্যের ছন্দে অমিত আনন্দে
পরাণের পরাগের সুরভিত গন্ধে
নববর্ষের এই হর্ষের পরিবেশে
সে গো কোথা' সবারে যে দিলো নাচিয়ে
দিলো মাতিয়ে

Ek nútaner sur áji bájlo bájlo
Phule phule dolá diye
Dharitrii nava sáje sájlo sájlo
Sab klesh vyathá dilo bhuliye

Áj sumukhe calár pathe nei kona bádhá
Kańt́habhará gán eki sure sádhá
Áj bhed bhule milemishe egiye calo hese
Sabáike sauṋge niye (calo)

Nrtyera chande amita ánande
Paráńer paráger surabhita gandhe
Navavarśer ei harśer pariveshe
Se go kothá sabáre je dilo náciye
Dilo mátiye

আজ এক নোতুনের সুর বেজে উঠলো,
ফুলে ফুলে দোলা দিয়ে।
পৃথিবী নোতুন সাজে সেজে উঠলো,
সব ক্লেষ আর ব্যথা ভুলিয়ে দিয়ে'।

আজ সামনের পথে চলার কোনো বাধা নেই,
কণ্ঠভরা গান একই সুরে সাধা।
আজ ভেদাভেদ ভুলে' মিলেমিশে হেসে' এগিয়ে চলো,
সবাইকে সঙ্গে নিয়ে চলো।

নাচের ছন্দে, অফুরন্ত আনন্দে,
প্রাণের পরাগের সুরভিত গন্ধে,
নববর্ষের এই anonder পরিবেশে,
সে কোথায় যেন সবাইকে নাচিয়ে দিলো,
মাতিয়ে দিলো।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১২৭ এক নূতনের সুর আজি বাজলো বাজলো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১২৬ এক পরিক্রমার হলো অন্ত
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১২৭ এক নূতনের সুর আজি বাজলো বাজলো


উত্তরসূরী
গান ০১২৮ বৎসর নব বৎসর তুমি