বিষয়বস্তুতে চলুন

গান ০২৬২ একেলা পথে চলি কিছুতে নাহি টলি

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৪:৪৯, ২৯ অক্টোবর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (T12 গান ২৬২ একেলা পথে চলি কিছুতে নাহি টলি পাতাটিকে গান ০২৬২ একেলা পথে চলি কিছুতে নাহি টলি শিরোনামে কোনো পুনর্নির্দেশনা ছাড়াই স্থানান্তর করেছেন)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"একেলা পথে চলি কিছুতে নাহি টলি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৬২ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৪ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের রাঁচীর মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

একেলা পথ চলি কিছুতে নাহি টলি 
এগিয়ে চলি আমি তাহারই টানে
অতীত কথাগুলি পিছনে রাখি ফেলি 
সদাই যাই চলে তাহারই গানে

মানসব্রজপরিক্রমায় হায় 
কত কী যে আসে কত কী যে যায়
তাদের রঙ-রূপের নেশা মোহ কেটে 
সতত চলেছি তাহারই পানে

পথের কাঁটাগুলি উপড়িয়া ফেলি 
সবার পথ চলা আলোকে ভরে তুলি
সবার কথা ভেবে সবার অনুভবে 
নিজেরে মিশায়ে সুমধুর তানে

Ekelá patha cali kichute náhi t́ali
Egiye cali ámi táhári t́áne
Atiita katháguli pichane rákhi pheli
Sadái jái cale táhári gáne

Mánasavrajaparikramáy háy
Kata kii je áse kata kii je jáy
Táder rauṋ rúper neshá moha ket́e
Satata calechi táhári páne

Pathera káṋt́águli upaŕiyá pheli
Sabár patha calá áloke bhare tuli
Sabár kathá bheve sabár anubhave
Nijere misháye sumadhura táne

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৬২ একেলা পথে চলি কিছুতে নাহি টলি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৬১ তোমার আসা তোমার যাওয়া
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৬২ একেলা পথে চলি কিছুতে নাহি টলি


উত্তরসূরী
গান ০২৬৩ তব আগমনে তব নাম গানে