গান ০২১১ দিন আসে আর দিন চলে যায়

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৮:৫১, ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (গানের কথা: বাংলা)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"দিন আসে আর দিন চলে যায়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২১১ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৭ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

দিন আসে আর দিন চলে যায়
কোথা চলে যায় কেই বা জানে
কখনো চেতনে কভু অচেতনে
কখনো ঘুমে কভু জাগরণে

কোথায় ছিলাম কবে যে এসেছি
কেন যে এসেছি ভুলিয়া গিয়াছি
আমার যতখানি আমি গো জানি
আমার চেয়ে বেশী সেই যে জানে

আমার প্রয়োজন যত আয়োজন
সবই ভরা আছে তাহারই মনে

Din áse ár din cale jáy
Kothá cale jáy kei bá jáne
Kakhano cetane kabhu acetane
Kakhano ghume kabhu jágarańe

Kotháy chilám kabe je esechi
Kena je esechi bhuliyá giyáchi
Ámár jatakháni ámi go jáni
Ámár ceye beshii sei je jáne

Ámár prayojan jata áyojan
Sabi bhará áche táhári mane

 
দিন আসে আর দিন চলে যায়,
কোথায় চলে যায় তা কেই বা জানে?
কখনো চেতনে, কভু অচেতনে,
কখনো ঘুমে, আবার কখনো জাগরণে এই দিনগুলি কেটে যায়।

আমি কোথায় ছিলাম, কবে যে এসেছি,
কেন যে এসেছি—তা ভুলে গিয়েছি।
আমি আমার সম্পর্কে যতটুকুই জানি,
তার চেয়ে অনেক বেশি তিনিই জানেন।

আমার যত প্রয়োজন আর যত আয়োজন,
তার সবকিছুই তো তাঁর মনে ভরা আছে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • Listen to the song গান ০২১১ দিন আসে আর দিন চলে যায় sung by Acarya Priyashivananda Avadhuta and chorus on Sarkarverse


পূর্বসূরী
গান ০২১০ দিন গুণে আর কাল গুণে গুণে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২১১ দিন আসে আর দিন চলে যায়


উত্তরসূরী
গান ০২১২ নীরব রাতে তোমারই সাথে