গান ০১৭৬ জীবনটা নয় থেমে থাকা ভাই

"জীবনটা নয় থেমে থাকা ভাই" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ১৭৬ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২৮ ডিসেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধুকর্ণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

জীবনটা নয় থেমে' থাকা ভাই
অরূপের পানে নেচে' চলি
কাঁদিবার তরে আসিনি আমরা
ছন্দে ও গানে কথা বলি

দূর নীহারিকা মহাকাশে চলে
মনের মণিকা ভাবে লয়ে দোলে
ধূলিকণা সেও চলে পলে পলে
তৃণের বুকেও ফোটে কলি

প্রাণের আকূতি চেতনার দ্যুতি
সব নিরাশাকে চলে দলি'

জীবনটা নয় থেমে' যাওয়া ভাই

Jiivant́á nay theme tháká bhái
Arúper páne nece cali
Káṋdivár tare ásini ámará
Chande o gáne kathá bali

Dúr niiháriká mahákáshe cale
Maner mańiká bháve laye dole
Dhúlikańá seo cale pale pale
Trńer bukeo phot́e kali

Práńer ákúti cetanár dyuti
Sab nirásháke cale dali

Jiivant́á nay theme jáoyá bhái

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৭৬ জীবনটা নয় থেমে থাকা ভাই এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৭৫ তোমার গোপন কথা, আনন্দঘন দিনে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১৭৬ জীবনটা নয় থেমে থাকা ভাই


উত্তরসূরী
গান ০১৭৭ তব পথ চেয়ে আছি