বিষয়বস্তুতে চলুন

গান ০১৪১ সে যে আকাশে সাগরে বনে কান্তারে

Sarkarverse থেকে

"সে যে আকাশে সাগরে বনে কান্তারে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৪১ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২৫ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

সে যে আকাশে সাগরে বনে কান্তারে
লতায় পাতায় লুকায়ে রয়
শারদ নিশীথে শেফালী ফুলেতে
গন্ধে গন্ধে ভরিয়া রয়

বিশ্বের রূপ যাহার রূপেতে
তাকে কি কখনো ভোলা যায়
(ভোলা) যায় না যায় না
যায় না যায় না
বিশ্বের আলো যাহার আলোতে
তার থেকে দূরে থাকা কি যায়
(থাকা) যায় না যায় না
যায় না যায় না
তার থেকে দূরে থাকা যায় না যায় না
তাকে কভু দূরে রাখা যায় না যায় না
যায় না যায় না

যদি কুসুমসুবাস নিয়ে ফুটি কোন
নির্জন বন-তরুশাখে
সে যে কিশলয় হয়ে রক্তিমাভাতে
চারি পাশে মোর ঘিরে' থাকে
(আমি এই) ঘিরে' থাকাটাই চাই
দূরে নাহি যেতে চাই

সে যে আকাশে সাগরে বনে কান্তারে
লতায় পাতায় লুকায়ে রয়
প্রভাত নিশীথে সকল ফুলেতে
গন্ধে গন্ধে ভরিয়া রয় (সে যে)

Se je ákáshe ságare vane kántáre
Latáy pátáy lukáye ray
Shárada nishiithe shephálii phulete
Gandhe gandhe bhariyá ray

Vishvera rúp jáhára rúpete
Táke ki kakhano bholá jáy
(Bholá) Jay ná jáy ná
Jáy ná jáy ná
Vishvera álo jáhára álote
Tár theke dúre tháká ki jáy
(Tháká) Jáy ná jáy ná
Jáy ná jáy ná
Tár theke dúre tháká jáy ná jáy ná
Táke kabhu dúre rákhá jáy ná jáy ná
Jáy ná jáy ná

Jadi kusumasuvása niye phut́i kona
Nirjana vana tarushákhe
Se je kishalay haye raktimábháte
Cári páshe mor ghire tháke
(Ámi ei) Ghire thákát́ái cái
Dúre náhi jete cái

Se je ákáshe ságare vane kántáre
Latáy pátáy lukáye ray
Prabháta nishiithe sakala phulete
Gandhe gandhe bhariyá ray (se je)

তিনি আকাশ, সমুদ্র, বন এবং নির্জন প্রান্তরে
লতা ও পাতার মধ্যে লুকিয়ে থাকেন।
শরতের রাতে শেফালী ফুলেতে
তিনি গন্ধে গন্ধে ভরে' থাকেন।

বিশ্বের রূপ যার রূপে বিদ্যমান,
তাঁকে কি কখনো ভোলা যায়?
না, ভোলা যায় না,
কখনোই ভোলা যায় না।
বিশ্বের আলো যাঁর আলোতে আলোকিত,
তাঁর থেকে দূরে থাকা কি সম্ভব?
না, দূরে থাকা যায় না,
কখনোই থাকা যায় না।
তাঁর থেকে দূরে থাকা যায় না,
তাঁকে কখনো দূরে রাখা যায় না,
কখনোই দূরে রাখা যায় না।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৪১ সে যে আকাশে সাগরে বনে কান্তারে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৪০ আছো কবরীবেণীতে কালো ডোর হয়ে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১৪১ সে যে আকাশে সাগরে বনে কান্তারে


উত্তরসূরী
গান ০১৪২ আকাশে সাগরে