গান ০০৭৮ স্বপনে সে এসেছিলো

Abhidevananda (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৩৭, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (Text replacement - "! style="width:30%;"|গদ্যরূপ" to "! গদ্যরূপ")
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"স্বপনে সে এসেছিলো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৭৮ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ৪ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

স্বপনে সে এসেছিলো
স্বপন মাঝেই চলে' গেলো
না বলিয়াই চলে' গেলো
না ডাকিতেই এসেছিলো

হিয়ার মাঝে গোপন কোণে
না বলিতেই বসেছিলো
নিজের হাতে নাড়া দিয়ে
তন্ত্রীতে সুর বাজিয়েছিলো

তুলে' নয়ন মুখের পানে
বলতে সে কী চেয়েছিলো
না-জানি কোন অভিমানে
না জানিয়েই চলে' গেলো

Svapane se esechilo
Svapan májhei cale gelo
Ná baliyái cale gelo
Ná d́ákitei esechilo

Hiyár májhe gopan końe
Ná balitei basechilo
Nijer háte náŕá diye
Tantriite sur bájiyechilo

Tule nayan mukher páne
Balte se kii ceyechilo
Ná jáni kon abhimáne
Ná jániyei cale gelo

স্বপ্নে সে এসেছিল,
স্বপ্নের মধ্যেই চলে গেলো।
না বলেই সে চলে গেলো,
না ডাকতেই এসেছিলো।

হৃদয়ের গোপন কোণে সে
না বলতেই বসেছিলো,
নিজের হাতে নাড়া দিয়ে
তন্ত্রীতে সুর বাজিয়েছিলো।

নয়ন তুলে মুখের দিকে তাকিয়ে
সে যেন কিছু বলতে চেয়েছিলো।
না জানি কোন অভিমানে,
না জানিয়েই সে চলে গেলো।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৭৮ স্বপনে সে এসেছিলো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৭৭ স্বপনে তারে চিনেছি
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৭৮ স্বপনে সে এসেছিলো


উত্তরসূরী
গান ০০৭৯ স্বপনের ছোঁয়া লেগে