বিষয়বস্তুতে চলুন

গান ০১০৪ নৃত্যের তালে তালে নৃত্যের ছন্দে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Sarkarverse থেকে
Text replacement - "! style="width:30%;"|গদ্যরূপ" to "! গদ্যরূপ"
Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>"
 
৫ নং লাইন: ৫ নং লাইন:
|-
|-
! বাংলা লিপি
! বাংলা লিপি
! রোমান লিপি
! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত [[রোমান সংস্কৃত বর্ণমালা]] অনুসরণ করা হয়েছে।</ref>
! গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
! গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
|-
|-

১৩:১৪, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

"নৃত্যের তালে তালে নৃত্যের ছন্দে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১০৪ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১২ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

নৃত্যের তালে তালে নৃত্যের ছন্দে
ওই আসে বসন্ত ওই আসে
কুয়াসায় ঢাকা তরু আলোঝলমল হয়ে
নব কিশলয়ে ফুলে পুনঃ হাসে

বনফুল-আভরণে সারা তনু ঢাকিয়া
আলুথালু এলোকেশ আকাশে মেলিয়া
পূর্বাশা নৃত্যের ছন্দে ছুটিয়া চলে
সুশোভনা প্রকৃতি মধুমাসে

মলয়ের ঢেউ আসে উষ্ণ জলধি হাসে
সরে যাওয়া মধুরিমা ফিরে আসে

যার এই মধুরিমা যাহার এই গরিমা
তাহার কথাটি মনে সদা ভাসে

Nrtyera tále tále nrtyera chande
Oi áse vasanta oi áse
Kuyásháy d́háká taru álojhalamal haye
Nava kishalaye phule punah háse

Vanaphula ábharańe sárá tanu d́hákiyá
Áluthálu elokesh ákáshe meliyá
Púrváshá nrtyer chande chut́iyá cale
Sushobhaná prakrti madhumáse

Malayer d́heu áse uśńa jaladhi háse
Sare jáoyá madhurimá phire áse

Jár ei madhurimá jáhár ei garimá
Táhár kathát́i mane sadá bháse

নাচের তালে তালে, ছন্দে ছন্দে
ওই বসন্ত আসে, ওই আসে।
কুয়াশায় ঢাকা গাছপালা আলো ঝলমল হয়ে উঠেছে,
নতুন পাতা আর ফুলে আবার হাসছে।

সারা শরীর বনফুলের সাজে ঢেকে',
এলোমেলো চুল আকাশে ছড়িয়ে
পূর্বদিকের আশা নাচের ছন্দে ছুটে চলেছে,
মধুমাসে প্রকৃতি যেন সুসজ্জিত হয়ে উঠেছে।

মৃদু বাতাস আসছে উষ্ণ সমুদ্র হাসছে,
হারিয়ে যাওয়া মাধুর্য আবার ফিরে আসছে।

যার এই মাধুর্য, যার এই গৌরব,
তাঁর কথাই সবসময় মনে ভাসে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১০৪ নৃত্যের তালে তালে নৃত্যের ছন্দে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১০৩ বসন্ত আজ জাগলো
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১০৪ নৃত্যের তালে তালে নৃত্যের ছন্দে


উত্তরসূরী
গান ০১০৫ বসন্ত পবনে লীলায়িত চরণে