বিষয়বস্তুতে চলুন

গান ০০৪৯ ডাক দিয়ে যাই যাই যাই: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Sarkarverse থেকে
Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>"
Text replacement - "! style="width:30%;"|গদ্যরূপ" to "! গদ্যরূপ"
 
৬ নং লাইন: ৬ নং লাইন:
! বাংলা লিপি
! বাংলা লিপি
! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত [[রোমান সংস্কৃত বর্ণমালা]] অনুসরণ করা হয়েছে।</ref>
! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত [[রোমান সংস্কৃত বর্ণমালা]] অনুসরণ করা হয়েছে।</ref>
! style="width:30%;"|গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
! গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
|-
|-
|
|

১৩:১৪, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

"ডাক দিয়ে যাই যাই যাই" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৪৯ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২৪ অক্টোবর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

ডাক দিয়ে যাই যাই যাই (আমি)

আলোকের পথ ধরে' যারা যেতে চায়
তাহাদের চিনে' নিতে চাই

মানুষ পেয়েছে নানা ব্যাধি-ক্লেশ-তাপ
মানুষ পেয়েছে নানা শোক-সন্তাপ
তাদের অশ্রু যারা মুছাইতে চায়
তাহাদের জেনে' নিতে চাই

মানুষ সয়েছে বহু ক্ষুধার জ্বালা
সহিয়াছে অপমান-অবহেলা
যারা তাদের ক্ষতেতে প্রলেপ দিতে চায়
তাহাদের মেনে' নিতে চাই

D́ák diye jái jái jái (ámi)

Áloker path dhare járá jete cáy
Táháder cine nite cái

Mánuś peyeche náná vyádhi klesh táp
Mánuś peyeche náná shoka santáp
Táder ashru járá mucháite cáy
Táháder jene nite cái

Mánuś sayeche bahu kśudhára jválá
Sahiyáche apamán avahelá
Járá táder kśatete pralep dite cáy
Táháder mene nite cái

আমি ডাক দিয়ে যাই, যাই, যাই।

যারা আলোর পথে চলতে চায়,
আমি তাদের চিনতে চাই।

মানুষ নানা নানা ব্যাধি-ক্লেশ-তাপ পেয়েছে
মানুষ নানা শোক-যন্ত্রণায় জর্জরিত হয়েছে
যারা তাদের চোখের জল মুছিয়ে দিতে চায়,
আমি তাদের জেনে নিতে চাই।

মানুষ অনেক ক্ষুধার জ্বালা সহ্য করেছে,
অপমান-অবহেলা সয়েছে।
যারা তাদের ক্ষতস্থানে প্রলেপ দিতে চায়,
আমি তাদের মেনে নিতে চাই।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৪৯ ডাক দিয়ে যাই যাই যাই এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৪৮ আলো ঝরে পড়ে ঝলকে ঝলকে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৪৯ ডাক দিয়ে যাই যাই যাই


উত্তরসূরী
গান ০০৫০ রক্তিম কিশলয়