বিষয়বস্তুতে চলুন

গান ০০৩৪ তোমার নয়নতলে সব কিছু নেচে চলে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Sarkarverse থেকে
Text replacement - "! style="width:30%;"|গদ্যরূপ" to "! গদ্যরূপ"
Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>"
 
৫ নং লাইন: ৫ নং লাইন:
|-
|-
! বাংলা লিপি
! বাংলা লিপি
! রোমান লিপি
! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত [[রোমান সংস্কৃত বর্ণমালা]] অনুসরণ করা হয়েছে।</ref>
! গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
! গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
|-
|-

১৩:১২, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

"তোমার নয়নতলে সব কিছু নেচে চলে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৩৪ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ৮ অক্টোবর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধুকর্ণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমার নয়নতলে সব কিছু নেচে' চলে
তোমার চরণতলে অবনী বহিয়া যায়
ফেলে-আসা দিনগুলি গেয়ে-আসা গানগুলি
কয়ে আসা কথাগুলি তোমাতে মিশিয়া যায়

কতবার এসেছি নেচেছি গেয়েছি
কত ভালোবেসেছি কত মায়া ছিঁড়েছি
কত খেলা খেলেছি তোমা' পানে চলেছি
চলিতে চলিতে ধরা ধূলায় মিলিয়া যায়

(তবু) ধূলার এ ধরণী তোমা' ছাড়া হয়নি
তোমার ছন্দে সে যে অমৃতে ভাসিয়া যায়

Tomár nayantale sab kichu nece cale
Tomár carańtale avanii bahiyá jáy
Phele ásá dinguli geye ásá gánguli
Kaye ásá katháguli tomáte mishiyá jáy

Katabár esechi necechi geyechi
Kata bhálobesechi kata máyá chiṋŕechi
Kata khelá khelechi tomá páne calechi
Calite calite dhará dhúláy miliyá jáy

(Tabu) Dhúlár e dharańii tomá cháŕá hayni
Tomár chande se je amrte bhásiyá jáy

তোমার দৃষ্টির সামনে সবকিছু নেচে চলে
তোমার পায়ের তলায় বিশ্বের জীবনস্রোত বয়ে যায়।
যে দিনগুলো ফেলে এসেছি, যে গানগুলো গেয়ে এসেছি
যে কথাগুলো বলে এসেছি, সেই সকলই তোমার সাথে গিয়ে মিশতে চায়।

বহুবার এসেছি, নেচেছি, গেয়েছি
কতবার ভালোবেসেছি, বহু মায়া ছিঁড়েছি
অনেক খেলা খেলেছি, শুধু তোমার পানেই চলেছি
এই চলতে চলতে ধরা (দুনিয়া) ধুলোয় মিশে যায়।

ধুলোর এই ধরণী তোমাকে ছাড়া হয়নি
সে যে তোমার ছন্দে অমৃতে ভেসে যায়।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৩৪ তোমার নয়নতলে সব কিছু নেচে চলে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৩৩ তোমার নামে তোমার গানে, হয়েছি আপনহারা
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৩৪ তোমার নয়নতলে সব কিছু নেচে চলে


উত্তরসূরী
গান ০০৩৫ আকাশ বাতাস সুধানির্যাস