বিষয়বস্তুতে চলুন

গান ০০২৯ আমায় ছোট্ট একটি মন দিয়েছো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Sarkarverse থেকে
Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>"
Text replacement - "! style="width:30%;"|গদ্যরূপ" to "! গদ্যরূপ"
 
৬ নং লাইন: ৬ নং লাইন:
! বাংলা লিপি
! বাংলা লিপি
! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত [[রোমান সংস্কৃত বর্ণমালা]] অনুসরণ করা হয়েছে।</ref>
! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত [[রোমান সংস্কৃত বর্ণমালা]] অনুসরণ করা হয়েছে।</ref>
! style="width:30%;"|গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
! গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
|-
|-
|
|

১৩:১২, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

"আমায় ছোট্ট একটি মন দিয়েছো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০২৯ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ৪ অক্টোবর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধুকর্ণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আমায় ছোট্ট একটি মন দিয়েছো
অনেক আশা রেখে'
(তবু) ডাকছো আমায় তারায় তারায়
মেঘের ফাঁকে ফাঁকে

মাটির গন্ধে গাছের পাতায়
নদীর স্রোতে দূর নীলিমায়
বাঁধা আমি পড়ে' গেছি
শতেক বাধার পাকে

জানি বন্ধু কাছেই থাকো
দূরের থেকে কেন ডাকো
পারি কি তাকাতে আমি
বলো তোমার দিকে

Ámáy chot́t́a ekt́i man diyecho
Anek áshá rekhe
(Tabu) D́ákcho ámáy táráy táráy
Megher pháṋke pháṋke

Mát́ir gandhe gácher pátáy
Nadiir srote dúr niilimáy
Báṋdhá ámi paŕe gechi
Shatek badhár páke

Jáni bandhu káchei tháko
Dúrer theke kena d́áko
Pári ki tákáte ámi
Balo tomár dike

তুমি আমাকে ছোট্ট একটি মন
অনেক আশা রেখে দিয়েছো।
আকাশে তারার মাঝে, মেঘের ফাঁকে ফাঁকে
তুমি আমাকে ডাকছো।

মাটির গন্ধে, গাছের পাতায়
নদীর স্রোতে দূর আকাশে
আমি শতেক বাধার পাকে
বাধা পড়ে গেছি।

জানি যে তুমি কাছেই থাকো
তা' হলে দূরের থেকে কেন তুমি আমাকে ডাকো?
আমি কি তোমার দিকে
চোখ তুলে তাকাতে পারি বলো?

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০২৯ আমায় ছোট্ট একটি মন দিয়েছো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০২৮ বন্ধু তোমায় কী বলিবো
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০২৯ আমায় ছোট্ট একটি মন দিয়েছো


উত্তরসূরী
গান ০০৩০ তুমি মর্মে এসে আমার ঘুম ভাঙ্গালে