বিষয়বস্তুতে চলুন

গান ০১১৮ বরষা এসেছে ভরসা এসেছে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Sarkarverse থেকে
Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>"
Text replacement - "! style="width:30%;"|গদ্যরূপ" to "! গদ্যরূপ"
 
৬ নং লাইন: ৬ নং লাইন:
! বাংলা লিপি
! বাংলা লিপি
! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত [[রোমান সংস্কৃত বর্ণমালা]] অনুসরণ করা হয়েছে।</ref>
! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত [[রোমান সংস্কৃত বর্ণমালা]] অনুসরণ করা হয়েছে।</ref>
! style="width:30%;"|গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
! গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
|-
|-
|
|

১৩:০৬, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

"বরষা এসেছে ভরসা এসেছে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১১৮ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৬ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

বরষা এসেছে ভরসা এসেছে
চাতকের তৃষা মিটেছে
শুষ্ক তৃণেরা শ্যামল শোভায়
গালিচার রূপ ধরেছে

জল পড়িতেছে ঝমাঝম্‌ করে
অমরার সুধা যেন ঝরে পড়ে
হারানো মাধুরী তরুতে ফিরেছে
জীবেরা নূতন প্রাণ পেয়েছে

(আজি) চলো ছুটে চলি লক্ষ্যের পানে
দুরন্ত গানে দুর্দম প্রাণে
ফিরে চাহিবার ঘুমে কাটাবার
(আজ) সব অবসর চলে গেছে

Varaśá eseche bharasá eseche
Cátaker trśá mit́eche
Shuśka trńerá shyámala shobháy
Gálicár rúp dhareche

Jal paŕiteche jhamájham kare
Amarár sudhá jena jhare paŕe
Háráno mádhurii tarute phireche
Jiiverá nútan práń peyeche

(Áji) Calo chut́e cali lakśyer páne
Duranta gáne durdama práńe
Phire cáhibár ghume kát́ábár
(Áj) Sab avasar cale geche

বর্ষা এসেছে ভরসা এসেছে,
চাতকের তৃষ্ণা মিটেছে।
শুকনো ঘাস শ্যামল শোভায়
গালিচার রূপ ধারণ করেছে।

ঝমাঝম্‌ করে জল পড়ছে,
যেন স্বর্গ থেকে অমৃত ঝরে পড়ছে।
হারানো সৌন্দর্য গাছে ফিরে এসেছে,
জীবেরা নোতুন প্রাণ পেয়েছে।

আজ চলো দুরন্ত গান আর অদম্য প্রাণ নিয়ে
লক্ষ্যের দিকে ছুটে চলি।
পিছনে ফিরে তাকানোর বা ঘুমিয়ে সময় কাটানোর
সব অবসর শেষ হয়ে গেছে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১১৮ বরষা এসেছে ভরসা এসেছে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১১৭ বরষার দিনে সবাকার সনে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১১৮ বরষা এসেছে ভরসা এসেছে


উত্তরসূরী
গান ০১১৯ মেঘ তুমি কাছে এসো