বিষয়বস্তুতে চলুন

গান ০১১৭ বরষার দিনে সবাকার সনে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Sarkarverse থেকে
Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>"
Text replacement - "! style="width:30%;"|গদ্যরূপ" to "! গদ্যরূপ"
 
৬ নং লাইন: ৬ নং লাইন:
! বাংলা লিপি
! বাংলা লিপি
! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত [[রোমান সংস্কৃত বর্ণমালা]] অনুসরণ করা হয়েছে।</ref>
! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত [[রোমান সংস্কৃত বর্ণমালা]] অনুসরণ করা হয়েছে।</ref>
! style="width:30%;"|গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
! গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
|-
|-
|
|

১২:৫৪, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

"বরষার দিনে সবাকার সনে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১১৭ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৬ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

বরষার দিনে সবাকার সনে
ঐকতানে এগিয়ে চলো
এগিয়ে চলিতে নাহি চাহো যদি
(শুয়ে) ঝরা পাতারই গল্প বলো

সবাই আজিকে মেতেছে ছন্দে
কেকা-কলরব শিখীর কন্ঠে
সলাজ ধরণী নেচে' চলে সে যে
সবুজের সাজে মন ভোলালো

হাসিখুশীভরা এই সমারোহে
উতলা পবন নানা দিকে বহে
আলাপে আবেশে গানে উল্লাসে
সবার জীবন ভরিয়ে তোলো

Varaśár dine sabákár sane
Aekatáne egiye calo
Egiye calite náhi cáho jadi
(Shuye) Jhará pátári galpa balo

Sabái ájike meteche chande
Keká kalarav shikhiir kant́he
Salája dharańii nece cale se je
Sabujer sáje man bholálo

Hásikhushiibhará ei samárohe
Utalá pavan náná dike bahe
Álápe áveshe gáne ulláse
Sabár jiivan bhariye tolo

বর্ষার দিনে সবার সাথে
মিলেমিশে ঐকতানে এগিয়ে চলো।
যদি এগিয়ে যেতে না চাও,
শুয়ে' ঝরে যাওয়া পাতার গল্প বলো।

আজ সবাই আনন্দে মেতেছে,
ময়ূরের ডাকে আর কোকিলের গানে।
লজ্জাবনত পৃথিবী নেচে চলেছে
সবুজ সাজে সেজে মন ভরিয়ে দিচ্ছে।

হাসি-খুশীতে ভরা এই সমারোহে,
উতলা বাতাস নানা দিকে বইছে।
আলাপ, আবেশ, গান আর উল্লাসে
সবার জীবন ভরিয়ে তোলো।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১১৭ বরষার দিনে সবাকার সনে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১১৬ বরষা এসেছে নীপনিকুঞ্জে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১১৭ বরষার দিনে সবাকার সনে


উত্তরসূরী
গান ০১১৮ বরষা এসেছে ভরসা এসেছে