বিষয়বস্তুতে চলুন

গান ০০৯৬ শিশিরসিক্ত খর্জুরবীথি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Sarkarverse থেকে
Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>"
Text replacement - "! style="width:30%;"|গদ্যরূপ" to "! গদ্যরূপ"
 
৬ নং লাইন: ৬ নং লাইন:
! বাংলা লিপি
! বাংলা লিপি
! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত [[রোমান সংস্কৃত বর্ণমালা]] অনুসরণ করা হয়েছে।</ref>
! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত [[রোমান সংস্কৃত বর্ণমালা]] অনুসরণ করা হয়েছে।</ref>
! style="width:30%;"|গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
! গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
|-
|-
|
|

১২:৫৩, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

"শিশিরসিক্ত খর্জুরবীথি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৯৬ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১০ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

শিশিরসিক্ত খর্জুরবীথি
কণ্টকে থরথরি'
আসিয়াছে শীত জমানো তুহিনে
নব হিমবাহ গড়ি'

পশুপক্ষীরা ছুটে' চলে' যায়
দূর হতে দূর দেশে
প্রাণের তাগিদে উত্তাপ পেতে
নব সূর্যের আশে
মধুকহ্লার ফোটে নাকো আর
সলাজ মাধুরী ভরি'

আজ বলো কা'র ইঙ্গিতে
এই কাঁপন-জাগানো প্রাতে
রঙে ভরা ধরা হলো সাজহারা
এলো যোগীরূপ ধরি'

Shishirsikta kharjuraviithi
Kańt́ake tharathari
Ásiyáche shiit jamáno tuhine
Nava himaváha gaŕi

Pashupakśiirá chut́e cale jáy
Dúr hate dúr deshe
Práńer tágide uttáp pete
Nava súrjer áshe
Madhukahlár phot́e náko ár
Saláj mádhurii bhari

Áj balo kár iuṋgite
Ei káṋpan jágáno práte
Rauṋe bhará dhará halo sájhárá
Elo jogiirúp dhari

শিশিরে ভেজা খেজুরগাছ
কাঁটায় কেঁপে কেঁপে উঠছে।
জমাট বাঁধা তুষার দিয়ে শীত
নতুন হিমবাহ তৈরি করে' এসেছে।

পশুপাখিরা প্রাণের তাগিদে
উষ্ণতার খোঁজে
দূর থেকে দূর দেশে ছুটে চলেছে,
নতুন সূর্যের আশায়।
লজ্জাবনত মাধুরী নিয়ে
মধুকহ্লার ফুল আর ফোটে না।

আজ বলো কা'র ইঙ্গিতে
এই কাঁপুনি জাগানো ভোরে
রঙে ভরা পৃথিবী সৌন্দর্য হারিয়েছে?
যেন এক যোগীর রূপ ধরেছে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৯৬ শিশিরসিক্ত খর্জুরবীথি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৯৫ চন্দনবীথি কুয়াসায় ঢাকি
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৯৬ শিশিরসিক্ত খর্জুরবীথি


উত্তরসূরী
গান ০০৯৭ শীতে শিউলি কেন ফোটে না