বিষয়বস্তুতে চলুন

গান ০০৮১ স্বপনের ঘোরে দিন চলে যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Sarkarverse থেকে
Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>"
Text replacement - "! style="width:30%;"|গদ্যরূপ" to "! গদ্যরূপ"
 
৬ নং লাইন: ৬ নং লাইন:
! বাংলা লিপি
! বাংলা লিপি
! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত [[রোমান সংস্কৃত বর্ণমালা]] অনুসরণ করা হয়েছে।</ref>
! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত [[রোমান সংস্কৃত বর্ণমালা]] অনুসরণ করা হয়েছে।</ref>
! style="width:30%;"|গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
! গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
|-
|-
|
|

১২:৪৮, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

"স্বপনের ঘোরে দিন চলে যায়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৮১ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ৬ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

স্বপনের ঘোরে দিন চলে' যায়
এগিয়ে চলাই রীতি
দিন চলে' যায় ফিরে' নাহি চায়
ফিরে' না চাওয়াই রীতি

কয়ে-যাওয়া কথা সয়ে-যাওয়া ব্যথা
অসীমেতে হারায়
দিনগুলি চলে' যায়

অতীতে যাহার হয়েছে সূচনা
তারও আগেকার কথা
মর্মবীণায় স্বপ্নের তারে
সুরেতে রয়েছে গাঁথা
হারায় যাহারা আমাদের থেকে
আছে তব দ্যোতনায়

Svapner ghore din cale jáy
Egiye calái riiti
Din cale jáy phire náhi cáy
Phire ná cáoyái riiti

Kaye jáoyá kathá saye jáoyá vyathá
Asiimete háráy
Dinguli cale jáy

Atiite jáhár hayeche súcaná
Táro ágekár kathá
Marmaviińáy svapner táre
Surete rayeche gáṋthá
Háráy jáhárá ámáder theke
Áche tava dyotanáy

স্বপ্নের ঘোরে দিনগুলো চলে যায়,
এগিয়ে যাওয়াই যেন জীবনের রীতি।
দিনগুলো চলে যায়, আর ফিরে আসে না,
ফিরে না আসাই যেন নিয়তি।

বলে যাওয়া কথা, সহ্য করা ব্যথা,
সব অসীমের মাঝে হারিয়ে যায়,
দিনগুলোও যেন তেমনি চলে যায়।

অতীতে যার সূচনা হয়েছে
তারও আগেকার কথা,
মর্মবীণার স্বপ্নের তারে
সুরের বাঁধনে গাঁথা থাকে।
যারা আমাদের ছেড়ে চলে যায়,
তারাও যেন তোমার দ্যোতনায় বেঁচে থাকে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৮১ স্বপনের ঘোরে দিন চলে যায় এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৮০ স্বপনে এসেছো আনন্দঘন তুমি
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৮১ স্বপনের ঘোরে দিন চলে যায়


উত্তরসূরী
গান ০০৮২ তুমি এসেছো প্রাণে এসেছো