বিষয়বস্তুতে চলুন

গান ০০৮৮ হেমন্তে শিরশিরে হাওয়াতে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Sarkarverse থেকে
Text replacement - "! style="width:30%;"|গদ্যরূপ" to "! গদ্যরূপ"
Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>"
 
৫ নং লাইন: ৫ নং লাইন:
|-
|-
! বাংলা লিপি
! বাংলা লিপি
! রোমান লিপি
! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত [[রোমান সংস্কৃত বর্ণমালা]] অনুসরণ করা হয়েছে।</ref>
! গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
! গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
|-
|-

১২:৪৮, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

"হেমন্তে শিরশিরে হাওয়াতে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৮৮ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ৮ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

হেমন্তে শিরশিরে হাওয়াতে
সে যে আসে সে আসে সে যে ওই আসে

মালঞ্চে মালতী ঝরে-পড়া
বকুল বেলা যুঁই কোথায় হারা
চন্দ্রমল্লিকা বাহু বাড়ায়ে
তাহারে ডাকিয়া যায় হেসে' হেসে'

গোলাপের কলিগুলি ফূটে' চলেছে
দোলনচাঁপার প্রাণে নেশা ধরেছে
ভ্রমরের গুঞ্জন বহু আশাতে
আকাশের পানে যায় ভেসে' ভেসে'

নির্মেঘ আকাশে তারার ফুটকি হাসে
তা'রা সব জেগে' আছে তাহারই আশে

Hemante shirshire haoyáte
Se je áse se áse se je oi áse

Málaiṋce málatii jhare paŕá
Bakul belá juṋi kotháy hárá
Candramalliká báhu báŕáye
Táháre d́ákiyá jáy hese hese

Goláper kaliguli phut́e caleche
Dolancáṋpár práńe neshá dhareche
Bhramarer guiṋjan bahu ásháte
Ákásher páne jáy bhese bhese

Nirmegh ákáshe tárár phut́ki háse
Tárá sab jege áche táhári áshe

হেমন্তের শিরশিরে হাওয়ায়
সে যে আসে, সে আসে, সে ওই আসে।

মালঞ্চে মালতী ফুল ঝরে' পড়ছে,
বকুল, বেলা, জুঁই কোথায় হারিয়ে গেছে।
চন্দ্রমল্লিকা ফুল হাত বাড়িয়ে
হেসে হেসে তাঁকে ডাকছে।

গোলাপের কলিগুলো ফুটতে শুরু করেছে,
দোলনচাঁপার মনে নেশা ধরেছে।
ভ্রমরের গুনগুনানি অনেক আশা নিয়ে
আকাশের দিকে ভেসে যাচ্ছে।

মেঘমুক্ত আকাশে তারার আলো মিটিমিটি হাসছে,
তা'রা সবাই তাঁরই অপেক্ষায় জেগে' আছে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৮৮ হেমন্তে শিরশিরে হাওয়াতে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৮৭ কত জনমের প্রতীক্ষা পরে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৮৮ হেমন্তে শিরশিরে হাওয়াতে


উত্তরসূরী
গান ০০৮৯ কিছু ফুল চায় হাত বাড়াতে