বিষয়বস্তুতে চলুন

গান ০০৮৭ কত জনমের প্রতীক্ষা পরে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Sarkarverse থেকে
Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>"
Text replacement - "! style="width:30%;"|গদ্যরূপ" to "! গদ্যরূপ"
 
৬ নং লাইন: ৬ নং লাইন:
! বাংলা লিপি
! বাংলা লিপি
! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত [[রোমান সংস্কৃত বর্ণমালা]] অনুসরণ করা হয়েছে।</ref>
! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত [[রোমান সংস্কৃত বর্ণমালা]] অনুসরণ করা হয়েছে।</ref>
! style="width:30%;"|গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
! গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
|-
|-
|
|

১২:৪৫, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

"কত জনমের প্রতীক্ষা পরে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৮৭ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ৮ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

কত জনমের প্রতীক্ষা পরে
তব আগমন হয়েছে
তব আগমন হয়েছে আজিকে
তব আগমন হয়েছে

কত ফুলমালা শুকাইয়া গেছে
কত ফুলকলি ঝরেছে

কতই দিবস কাঁদিয়া কেটেছে
কত না যামিনী হারাইয়া গেছে
দু'কূল ছাপিয়া হিয়া উপচিয়া
প্রাণের দেবতা এসেছে (আজ)

পাবো কি না পাবো আশা-নিরাশায়
কত যুগ মোর বৃথা চলে' যায়
(যবে) পাবোই পাবোই দৃঢ়তা জেগেছে
তবেই দুয়ার খুলেছে
তব বন্ধ দুয়ার খুলেছে

Kata janamer pratiikśá pare
Tava ágaman hayeche
Tava ágaman hayeche ájike
Tava ágaman hayeche

Kata phulamálá shukáiyá geche
Kata phulakali jhareche

Katai divas káṋdiyá ket́eche
Kata ná jáminii háráiyá geche
Dukúl chápiyá hiyá upaciyá
Práńer devatá eseche (áj)

Pábo ki ná pábo áshá nirásháy
Kata jug mor vrthá cale jáy
(Jabe) Páboi páboi drŕhatá jegeche
Tabei duyár khuleche
Tava baddha duyár khuleche

কত জন্মের প্রতীক্ষার পর
আজ তোমার আগমন হয়েছে।
তোমার আগমন হয়েছে আজকে,
তোমার আগমন হয়েছে।

কত ফুলের মালা শুকিয়ে গেছে,
কত ফুলের কলি ঝরে গেছে।

কত না দিন কেঁদে কেটেছে,
কত না রাত হারিয়ে গেছে
দু'কূল ছাপিয়ে হৃদয় উপচিয়ে,
আজ প্রাণের দেবতা এসেছে।

পাব কি পাব না এই আশা-নিরাশার দোলাচলে
কত যুগ বৃথা কেটে গেছে।
যখন মনে দৃঢ় বিশ্বাস জেগেছে যে পাবই,
তখনই তোমার বন্ধ দুয়ার খুলেছে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৮৭ কত জনমের প্রতীক্ষা পরে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৮৬ মেঘের মাঝে আগুন জ্বেলে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৮৭ কত জনমের প্রতীক্ষা পরে


উত্তরসূরী
গান ০০৮৮ হেমন্তে শিরশিরে হাওয়াতে