বিষয়বস্তুতে চলুন

গান ০১০৭ বসন্ত আজ হাসলো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Sarkarverse থেকে
Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>"
 
৫ নং লাইন: ৫ নং লাইন:
|-
|-
! বাংলা লিপি
! বাংলা লিপি
! রোমান লিপি
! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত [[রোমান সংস্কৃত বর্ণমালা]] অনুসরণ করা হয়েছে।</ref>
! গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
! গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
|-
|-

১২:২১, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

"বসন্ত আজ হাসলো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১০৭ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৩ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

বসন্ত আজ হাসলো
শুধু হাসিখুশী এই ধরণীতে
ফুলের মিষ্টি চাহনিতে
ফুলের মধুর মধুতে

(আজ) ছুটে' যাই চলো দ্যুলোকের পানে
ছন্দে ও গানে কেকা-পিকতানে
মুছে' ফেলে' দাও সব মলিনতা
ডাক দেয় পাখী মধু রাতে

ঋতুরাজ আজ দ্বারে সমাগত
কোরকেরা আজ সদা জাগ্রত
সরাইয়া দাও সকল জড়তা
প্রাণের উষ্ণ প্রবাহেতে

প্রাণের পরশে সব কিছু হাসে
সব কিছু ভাসে তারই স্রোতে

Vasanta áj háslo
Shudhu hásikhushii ei dharańiite
Phuler miśt́i cáhanite
Phuler madhur madhute

(Áj) Chut́e jái calo dyuloker páne
Chande o gáne keká pikatáne
Muche phele dáo sab malinatá
D́ák dey pákhii madhu ráte

Rturáj áj dváre samágata
Korakerá áj sadá jágrata
Saráiyá dáo sakal jaŕatá
Práńer úśńa praváhete

Práńer parashe sab kichu háse
Sab kichu bháse tári srote

আজ বসন্ত হাসলো
এই পৃথিবীতে শুধু হাসিখুশী,
ফুলের মিষ্টি চাহনিতে,
ফুলের মধুর মধুতে।

চলো, আমরা আকাশের দিকে ছুটে' যাই,
ছন্দে ও গানে, ময়ূর আর কোকিলের সুরে।
সব মলিনতা মুছে' ফেলে দাও,
মধুরাতে পাখিরা ডাক দেয়।

ঋতুরাজ বসন্ত আজ দ্বারে উপস্থিত,
ফুলের কুঁড়িগুলো সদা জাগ্রত।
প্রাণের উষ্ণ প্রবাহে
সব জড়তা দূর করে দাও।

প্রাণের ছোঁয়ায় সবকিছু হাসে,
সবকিছু তারই স্রোতে ভেসে যায়।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১০৭ বসন্ত আজ হাসলো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১০৬ ফুলের সাজি সাথে নিয়ে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১০৭ বসন্ত আজ হাসলো


উত্তরসূরী
গান ০১০৮ রৌদ্রের খর তাপে