বিষয়বস্তুতে চলুন

গান ০১০৮ রৌদ্রের খর তাপে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Sarkarverse থেকে
Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>"
 
৫ নং লাইন: ৫ নং লাইন:
|-
|-
! বাংলা লিপি
! বাংলা লিপি
! রোমান লিপি
! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত [[রোমান সংস্কৃত বর্ণমালা]] অনুসরণ করা হয়েছে।</ref>
! গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
! গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
|-
|-

১১:৩৯, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

"রৌদ্রের খর তাপে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১০৮ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৪ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

রৌদ্রের খর তাপে
গ্রীষ্মের দাবদাহে
বেলা-মালতী স্নিগ্ধ সমীর
কিছু শীতলতা আনে
মন আরো শীতলতা চাহে

সহকারশাখা ভারেতে আনত
থরে থরে ফলে জম্বুক নত
প্রচণ্ড তাপ সহে না যে আর
মন সদা এই কহে

নৈশ বাতাসে কুসুম সুবাসে
কিছু উপশম আনে
মন আরো উপশম চাহে

শত জনমের শত ক্লেশ যত
গ্রীষ্মেতে যেন হলো একীভূত
রুদ্র দেবতা বৃষ্টি নামাও
মন সদা এই কহে

Raodrer khara tápe
Griiśmer dávadáhe
Belá málatii snigdha samiir
Kichu shiitalatá áne
Man áro shiitalatá cáhe

Sahakárshákhá bhárete ánata
Thare thare phale jambuka nata
Pracańd́a táp sahe ná je ár
Man sadá ei kahe

Naesha vátáse kusuma suváse
Kichu upasham áne
Man áro upasham cáhe

Shata janamer shata klesh jata
Griiśmete jena halo ekiibhúta
Rudra devatá vrśt́i námáo
Man sadá ei kahe

রোদের তীব্র তাপে,
গ্রীষ্মের দাবদাহে
বেলা-মালতীর স্নিগ্ধ বাতাস
কিছুটা শীতলতা আনে,
কিন্তু মন আরও শীতলতা চায়।

আম গাছের ডাল ফলের ভারে নুয়ে পড়েছে,
থরে থরে জাম ফল ঝুলছে।
প্রচণ্ড তাপ আর সহ্য হয় না,
মন আরো উপশম চায়।

রাতের বাতাসে ফুলের সুবাস
কিছুটা উপশম দেয়,
কিন্তু মন আরও উপশম চায়।

শত জন্মের শত কষ্ট যেন
এই গ্রীষ্মে একীভূত হয়েছে।
হে রুদ্র দেবতা বৃষ্টি নামাও,
মন কেবল এই প্রার্থনা করে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১০৮ রৌদ্রের খর তাপে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১০৭ বসন্ত আজ হাসলো
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১০৮ রৌদ্রের খর তাপে


উত্তরসূরী
গান ০১০৯ বন্ধু তোমার গোপন কথা