বিষয়বস্তুতে চলুন

গান ০১১০ গ্রীষ্মাবকাশে সে যদি আসে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Sarkarverse থেকে
Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>"
 
(একই ব্যবহারকারী দ্বারা সম্পাদিত একটি মধ্যবর্তী সংশোধন দেখানো হচ্ছে না)
৫ নং লাইন: ৫ নং লাইন:
|-
|-
! বাংলা লিপি
! বাংলা লিপি
! রোমান লিপি
! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত [[রোমান সংস্কৃত বর্ণমালা]] অনুসরণ করা হয়েছে।</ref>
! style="width:30%;"|গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
! গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
|-
|-
|
|

১২:৩৪, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

"গ্রীষ্মাবকাশে সে যদি আসে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১১০ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৪ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

গ্রীষ্মাবকাশে সে যদি আসে
দু'হাত ভরিয়া দোবো ফুল
দোবো ফুল শুধু ফুল
অরুণাকাশে বেলা-চাঁপা পাশে
ছন্দময় চরণ রাতুল (নিয়ে)

কোকিল এখনও কিছু কথা কয়
সন্ধ্যা-সকালে মলয়জ বয়
কিংশুক শাখে পাপিয়া ডাকিছে
বিশুষ্কপ্রায় নদীকুল

অশোকপুষ্প প্রায় ঝরোঝর
শাল্মলী তরু বীজে ভরোভর
দ্রাক্ষার থোকা ফলে থরোথর
মাধবীকুঞ্জে পুঞ্জে পুঞ্জে
অলি গুঞ্জরে পেয়ে' ফুল

Griiśmávakáshe se jadi áse
Dúhát bhariyá dobo phul
Dobo phul shudhu phul
Aruńákáshe belá caṋpá páshe
Chandamay carań rátul (niye)

Kokil ekhano kichu kathá kay
Sandhyá sakále malayaja bay
Kiḿshuka shákhe papiyá d́ákiche
Vishuśkapráy nadiikul

Ashokapuśpa práy jharojhara
Shálmalii taru biije bharobhara
Drákśár thoká phale tharothara
Mádhaviikuiṋje puiṋje puiṋje
Ali guiṋjare peye phul

গ্রীষ্মের অবকাশে সে যদি আসে',
আমি দু'হাত ভরে তাকে ফুল দোবো,
শুধু ফুল আর ফুল দোবো।
ভোরের আকাশে বেলা-চাঁপার পাশে
তাঁর ছন্দময় রাঙা চরণ নিয়ে।

কোকিল এখনও কিছু কথা বলে,
সন্ধ্যা-সকালে মলয় বাতাস বয়।
কিংশুক ডালে পাপিয়া ডাকে,
নদীগুলো প্রায় শুকিয়ে গেছে।

অশোক ফুল যেন ঝরে পড়ছে,
শালের গাছ বীজে ভরে' গেছে।
আঙুরের থোকা ফলে ভরে উঠেছে,
মাধবীলতায় ঝাঁকে ঝাঁকে মৌমাছি
ফুল পেয়ে গুঞ্জন করছে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১১০ গ্রীষ্মাবকাশে সে যদি আসে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১০৯ বন্ধু তোমার গোপন কথা
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১১০ গ্রীষ্মাবকাশে সে যদি আসে


উত্তরসূরী
গান ০১১১ বেণুকার বন কী কথা কয়