বিষয়বস্তুতে চলুন

গান ০১১৪ কেকা কলরব মুখরিত প্রাতে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Sarkarverse থেকে
Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>"
 
(একজন ব্যবহারকারী দ্বারা সম্পাদিত ২টি মধ্যবর্তী সংশোধন দেখানো হচ্ছে না)
৫ নং লাইন: ৫ নং লাইন:
|-
|-
! বাংলা লিপি
! বাংলা লিপি
! রোমান লিপি
! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত [[রোমান সংস্কৃত বর্ণমালা]] অনুসরণ করা হয়েছে।</ref>
! style="width:30%;"|গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
! গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
|-
|-
|
|
২৩ নং লাইন: ২৩ নং লাইন:
যূথিকারা তার সনে কী যেন কী কহিছে
যূথিকারা তার সনে কী যেন কী কহিছে
সলাজ কামিনী ফুল সুগন্ধ ছড়ায়ে
সলাজ কামিনী ফুল সুগন্ধ ছড়ায়ে
কার পানে বারে বারে চা
কার পানে বারে বারে চায়
</poem>
</poem>
|
|
৪৪ নং লাইন: ৪৪ নং লাইন:
|
|
<poem>
<poem>
ময়ূরের ডাকে মুখরিত ভোরে,
নূপুর পায়ে কে এলে?
শত বীণার আনন্দিত মধুর ধ্বনিতে,
মেঘের ছটা গায়ে মেখে'।


তাল তমাল গাছ আজ নতুন রূপে সেজেছে,
নীপের বন সুবাসে হাসছে।
স্নিগ্ধ বাতাস কেতকীর পরাগ মেখে'
দূরের নীল আকাশে ভেসে' যাচ্ছে।
ব্যাঙেরা আজ আনন্দে মেতেছে,
জুঁই ফুল যেন তাদের সাথে কিছু কথা বলছে।
লজ্জাবনত কামিনী ফুল সুগন্ধ ছড়িয়ে
কার দিকে বার বার তাকাচ্ছে।
</poem>
</poem>
|}
|}

১২:২৫, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

"কেকা কলরব মুখরিত প্রাতে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১১৪ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৫ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

কেকা-কলরব মুখরিত প্রাতে
কে গো এলে নূপুর পা'য়
শত বীণানন্দিত মধুর নিক্কণে
জলদের ছটা মেখে' গা'য়

তালী-তমালেরা আজ নব রূপে সেজেছে
নীপনিকুঞ্জ সুবাসে হেসেছে
স্নিগ্ধ সমীরণ কেতকীপরাগ মাখি'
দূর নীলিমায় ভেসে' যায়

দর্দুরেরা আজ আনন্দে মেতেছে
যূথিকারা তার সনে কী যেন কী কহিছে
সলাজ কামিনী ফুল সুগন্ধ ছড়ায়ে
কার পানে বারে বারে চায়

Keká kalarava mukharita práte
Ke go ele núpura páy
Shata viińánandita madhura nikkańe
Jalader chat́á mekhe gáy

Tálii tamálerá áj nava rúpe sejeche
Niipanikuiṋja suváse heseche
Snigdha samiirańa ketakiiparága mákhi
Dúr niilimáy bhese jáy

Dardurerá áj ánande meteche
Júthikárá tár sane kii jena kii kahiche
Salája káminii phul sugandha chaŕáye
Kár páne báre báre cáy

ময়ূরের ডাকে মুখরিত ভোরে,
নূপুর পায়ে কে এলে?
শত বীণার আনন্দিত মধুর ধ্বনিতে,
মেঘের ছটা গায়ে মেখে'।

তাল তমাল গাছ আজ নতুন রূপে সেজেছে,
নীপের বন সুবাসে হাসছে।
স্নিগ্ধ বাতাস কেতকীর পরাগ মেখে'
দূরের নীল আকাশে ভেসে' যাচ্ছে।

ব্যাঙেরা আজ আনন্দে মেতেছে,
জুঁই ফুল যেন তাদের সাথে কিছু কথা বলছে।
লজ্জাবনত কামিনী ফুল সুগন্ধ ছড়িয়ে
কার দিকে বার বার তাকাচ্ছে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১১৪ কেকা কলরব মুখরিত প্রাতে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১১৩ বিশাখাতনয় বৈশাখ তুমি
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১১৪ কেকা কলরব মুখরিত প্রাতে


উত্তরসূরী
গান ০১১৫ বরষার রাতে তুমি এসেছিলে রজনীগন্ধা বনে