বিষয়বস্তুতে চলুন

গান ০০৯৯ ভাবি নিকো আসবে তুমি শীতের রাতে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Sarkarverse থেকে
Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>"
 
(২ জন ব্যবহারকারী দ্বারা সম্পাদিত ২টি মধ্যবর্তী সংশোধন দেখানো হচ্ছে না)
৫ নং লাইন: ৫ নং লাইন:
|-
|-
! বাংলা লিপি
! বাংলা লিপি
! রোমান লিপি
! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত [[রোমান সংস্কৃত বর্ণমালা]] অনুসরণ করা হয়েছে।</ref>
! style="width:30%;"|গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
! গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
|-
|-
|
|
১৫ নং লাইন: ১৫ নং লাইন:
বলিনি তো এসো কাছে আরো কাছেতে
বলিনি তো এসো কাছে আরো কাছেতে


বাইরে কনকনে হাওয়া
বাইরে কন্‌কনে হাওয়া
সকল দ্বারেই আগল দেওয়া
সকল দ্বারেই আগল দেওয়া
আগল খুলে' বলিনি তো এসো ভিতরে
আগল খুলে' বলিনি তো এসো ভিতরে
৫৯ নং লাইন: ৫৯ নং লাইন:
আরও কাছে আসতে বলিনি।  
আরও কাছে আসতে বলিনি।  


বাইরে কনকনে হাওয়া,  
বাইরে কন্‌কনে হাওয়া,  
সকল ঘরের দরজা বন্ধ,  
সকল ঘরের দরজা বন্ধ,  
আমি তোমায় দরজা খুলে ভেতরে আসতে বলিনি,  
আমি তোমায় দরজা খুলে ভেতরে আসতে বলিনি,  

১২:৩৬, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

"ভাবি নিকো আসবে তুমি শীতের রাতে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৯৯ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১০ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

ভাবি নিকো আসবে তুমি শীতের রাতে
বৃষ্টিঝরা শীতের রাতে
এসেছিলে অনেক কাছে
বলিনি তো এসো কাছে আরো কাছেতে

বাইরে কন্‌কনে হাওয়া
সকল দ্বারেই আগল দেওয়া
আগল খুলে' বলিনি তো এসো ভিতরে
এসো ঘরের মাঝেতে

তুলে' নয়ন মুখের পানে
চাইলে কেন কেই বা জানে
ছিলে তুমি অভিমানে তখন মানিনি
একটি বারও বলিনি তো কথা বলিতে

চলে' গেলে দূরে সরে
একলা পথের সাথী করে'
বাইরের কন্‌কনে হাওয়া উপেক্ষা করে'
একটি বারও বলিনি তো থাকো ঘরেতে

Bhávi niko ásbe tumi shiiter ráte
Vrśt́ijhará shiiter ráte
Esechile anek káche
Balini to eso káche áro káchete

Báire kankane haoyá
Sakal dvárei ágal deoyá
Ágal khule balini to eso bhitare
Eso gharer májhete

Tule nayan mukher páne
Cáile kena kei bá jáne
Chile tumi abhimáne takhan mánini
Ekt́i báro balini to kathá balite

Cale gele dúre sare
Eklá pather sáthii kare
Báirer kankane haoyá upekśá kare
Ekt́i báro balini to tháko gharete

তুমি শীতের রাতে আসবে ভাবিনি,
বৃষ্টিঝরা শীতের রাতে।
তুমি অনেক কাছে এসেছিলে
আরও কাছে আসতে বলিনি।

বাইরে কন্‌কনে হাওয়া,
সকল ঘরের দরজা বন্ধ,
আমি তোমায় দরজা খুলে ভেতরে আসতে বলিনি,
ঘরের মাঝে আসতে বলিনি।

তুমি যখন চোখ তুলে আমার দিকে তাকিয়েছিলে,
কেন তাকিয়েছিলে কে জানে।
তোমার অভিমান আমি তখন বুঝিনি,
একটি বারও তো কথা বলতে বলিনি।

তুমি দূরে চলে' গেলে,
আমাকে একলা পথের সঙ্গী করে'
বাইরের কন্‌কনে হাওয়া উপেক্ষা করে',
আমি তোমায় একটি বারও ঘরে থাকতে বলিনি।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৯৯ ভাবি নিকো আসবে তুমি শীতের রাতে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৯৮ শীত আসিয়াছে সাথে আনিয়াছে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৯৯ ভাবি নিকো আসবে তুমি শীতের রাতে


উত্তরসূরী
গান ০১০০ কমলানেবুর বর্ণে গন্ধে