বিষয়বস্তুতে চলুন

গান ০০৯৪ শীতের কাঁপুনি নিয়ে এলে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Sarkarverse থেকে
Text replacement - "! রোমান লিপি" to "! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।</ref>"
 
(একই ব্যবহারকারী দ্বারা সম্পাদিত একটি মধ্যবর্তী সংশোধন দেখানো হচ্ছে না)
৫ নং লাইন: ৫ নং লাইন:
|-
|-
! বাংলা লিপি
! বাংলা লিপি
! রোমান লিপি
! রোমান লিপি<ref>প্রভাত রঞ্জন সরকার প্রণীত [[রোমান সংস্কৃত বর্ণমালা]] অনুসরণ করা হয়েছে।</ref>
! style="width:30%;"|গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
! গদ্যরূপ<ref>গদ্যরূপ করেছেন টিটো।</ref>
|-
|-
|
|

১২:৩৮, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

"শীতের কাঁপুনি নিয়ে এলে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৯৪ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ৯ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

শীতের কাঁপুনি নিয়ে এলে
কে গো তুমি
এ কী তব সুন্দরতা
তুষারে ঢাকিয়া শ্যামভূমি
কে গো তুমি
এ কী তব মধুরতা

কনকনে উত্তুরে বায়ে
পাতাঝরা পথতরু-গা'য়ে
লিখে' দিলে অজানা কী বাণী
হায় তব এ কী দীনতা
এ কী তব কৃপণতা

ঝড়-ঝঞ্ঝায় প্রাণ কাঁপিয়ে
লতাপাতা সব শোভা হারিয়ে
গেয়ে যায় অজানা কী গীতি
ভালবাসা মাঝে এ কী নির্মমতা

Shiiter káṋpuni niye ele
Ke go tumi
E kii tava sundaratá
Tuśáre d́hákiyá shyámabhúmi
Ke go tumi
E kii tava madhuratá

Kankane utture váye
Pátájhará pathataru gáye
Likhe dile ajáná kii váńii
Háy tava e kii diinatá
E kii tava krpańatá

Jhaŕ jhaiṋjháy práń káṋpiye
Latápátá sab shobhá háriye
Geye jáy ajáná kii giiti
Bhálabásá májhe e kii nirmamatá

শীতের কাঁপুনি নিয়ে
কে গো তুমি এলে?
এ কেমন তোমার সৌন্দর্য!
তুষারে শ্যামল ভূমি ঢেকে দিলে,
কে গো তুমি?
এ কেমন তোমার মাধুর্য!

কনকনে উত্তুরে বাতাসে,
পাতাঝরা পথের ধারে গাছের গা'য়ে
অজানা কী বাণী লিখে দিলে, হায় তোমার এ কী দীনতা,
এই কি তোমার কৃপণতা!

ঝড়-ঝঞ্ঝায় প্রাণ কাঁপিয়ে,
লতাপাতা সব শোভা হারিয়ে
অজানা কী গান গেয়ে যায়,
ভালোবাসার মাঝে এ কেমন নির্মমতা!

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং


পূর্বসূরী
গান ০০৯৩ হেমন্তেরই ধানের গন্ধে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৯৪ শীতের কাঁপুনি নিয়ে এলে


উত্তরসূরী
গান ০০৯৫ চন্দনবীথি কুয়াসায় ঢাকি