বিষয়বস্তুতে চলুন

গান ৩৫৫৮ আসা আর যাওয়া চাওয়া আর পাওয়া, এই নিয়ে শুধু বেঁচে থাকা

Sarkarverse থেকে

"আসা আর যাওয়া চাওয়া আর পাওয়া" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ৩৫৫৮ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৮ মে ১৯৮৬ তারিখে ভারতের কলকাতার মধুকোরক ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আসা আর যাওয়া চাওয়া আর পাওয়া
এই নিয়ে শুধু বেঁচে' থাকা
জড় ও চেতন যত অণুমন
জীবন সবার এ ছকে আঁকা

আসিতে চাইনি বলা নাহি যায়
কেহই থাকিয়া যাইতে না পায়
আসা-যাওয়ার এ নিত্য লীলায়
ঘর্ঘরী চলে রথচাকা
ভূমামানসের ভাবে ঢাকা

তরুশ্যামলিমা রবিরক্তিমা
আশাকাশে জ্যোৎস্নামধুরিমা
ভাষায় যাহারে দিতে নারে সীমা
সে প্রভু রচে এ কুহেলিকা
থাকা না থাকার প্রহেলিকা

Ásá ár jáoyá cáoyá ár páoyá
Ei niye shudhu beṋce tháká
Jaŕ o cetan jata ańuman
Jiivan sabár e chake áṋká

Ásite cáini balá náhi jáy
Kehai thákiyá jáite ná páy
Ásá-jáoyár e nitya liiláy
Ghargharii cale rathacáká
Bhúmámánaser bhábe d́háká

Tarushyámalimá raviraktimá
Áshákáshe jyotsnámadhurimá
Bháśáy jáháre dite náre siimá
Se prabhu race e kuheliká
Tháká ná thákár praheliká

আসা আর যাওয়া, চাওয়া আর পাওয়া
এই নিয়েই শুধু বেঁচে থাকা।
জড় ও চেতন যত অণু-মন (ক্ষুদ্র মন) আছে,
সবার জীবনই এই ছকের মধ্যে আঁকা।

আমি আসতে চাইনি, এ কথা বলা যায় না,
আবার কেউই এখানে থেকে যেতে পারে না।
আসা-যাওয়ার এই নিত্য লীলায়
রথের চাকা ঘর্ঘর শব্দ করে চলে,
যা ভূমামানসের (বিরাট মন) ভাবে ঢাকা।

গাছের সবুজতা (তরুশ্যামলিমা), সূর্যের লালচে আভা (রবিরক্তিমা),
আকাশে জ্যোৎস্নার মধুরিমা
ভাষায় যাকে সীমা দেওয়া যায় না,
সেই প্রভু-ই এই কুহেলিকা (রহস্য) রচনা করেন।
এটাই থাকা বা না থাকার প্রহেলিকা (ধাঁধা)।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ৩৫৫৮ আসা আর যাওয়া চাওয়া আর পাওয়া, এই নিয়ে শুধু বেঁচে থাকা এইখানে শুণুন
পূর্বসূরী
গান ৩৫৫৭ চিদাম্বরে মোর তুমি কে
প্রভাত সঙ্গীত
১৯৮৬
সঙ্গে: গান ৩৫৫৮ আসা আর যাওয়া চাওয়া আর পাওয়া, এই নিয়ে শুধু বেঁচে থাকা


উত্তরসূরী
গান ৩৫৫৯ অণুতে অণুতে নেচে যায়