বিষয়বস্তুতে চলুন

গান ০০৫১ মধুকার বনে স্পন্দন এনে

Sarkarverse থেকে

"মধুকার বনে স্পন্দন এনে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৫১ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২৫ অক্টোবর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি গদ্যরূপ[]

(মোর) মধুকার বনে স্পন্দন এনে'
আলোর দেবতা এলো রে
এলো এলো এলো রে

জীবনের শত ধারা শত রূপে
ঝলমল করি' এলো রে
এলো এলো এলো রে

বসে' কাঁদিবার নাহিকো সময়
পথে থামিবার দিন এ তো নয়
সব বেদনার সব হাহাকার
আজিকে ভুলায়ে দিলো রে
দিলো দিলো দিলো রে

শক্তির কোনো অপচয় নয়
শোণিত দুলিছে কর্মদোলায়
মনের মাধুরী সব দিক হেরি'
অসীমে ছুটিয়া গেলো রে
গেলো গেলো গেলো রে

হৃদয়ের নীপে প্রাণের প্রদীপে
সব কিছু মোর নিলো রে (সে যে)
নিলো নিলো নিলো রে

(Mor) Madhukár vane spandana ene
Álor devatá elo re
Elo elo elo re

Jiivaner shata dhárá shata rupe
Jhalamal kari elo re
Elo elo elo re

Base káṋdivár náhiko samay
Pathe thámivár din e to nay
Sab vedanár sab háhákár
Ájike bhuláye dilo re
Dilo dilo dilo re

Shaktir kono apacay nay
Shońit duliche karmadoláy
Maner mádhurii sab dik heri
Asiime chut́iyá gelo re
Gelo gelo gelo re

Hrdayera niipe práńer pradiipe
Sab kichu mor nilo re (se je)
Nilo nilo nilo re

মধুকার বনে নতুন স্পন্দন জাগিয়ে
আমার আলোর দেবতার এসেছেন।
আলোর দেবতা এসেছে, এসেছেন।

জীবনের শত ধারা,
শত রূপ ঝলমল করে
সেই আগমনে উদ্ভাসিত হয়েছে।

এখন বসে বসে কান্নার সময় নেই,
পথে থেমে থাকার দিনও শেষ হয়েছে।
সকল বেদনা, সকল হাহাকার
তিনি আজ ভুলিয়ে দিয়েছেন।

শক্তির অপচয় নয়, কর্মের দোলায় রক্ত

তথ্যসূত্র

  1. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৫১ মধুকার বনে স্পন্দন এনে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৫০ রক্তিম কিশলয়
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৫১ মধুকার বনে স্পন্দন এনে


উত্তরসূরী
গান ০০৫২ তুমি উজ্জ্বল ধ্রুবতারা